• facebook
  • twitter
  • youtube
Tuesday, 18 August, 2026

ফিলিপিন্সে একটি স্কুলে বন্দুক নিয়ে হামলা, মৃত ২ ছাত্র

নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিক শেলামি চ্যাং জানিয়েছেন, স্কুলে গুলি চালানোর ঘটনায় ২ জন ছাত্রের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ওই ছাত্র কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফিলিপিন্সে একটি স্কুলে বন্দুক নিয়ে হামলা, মৃত ২ ছাত্র

Photo: Reuters

ফিলিপিন্সে একটি বেসরকারি স্কুলে গুলি চালানোর ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি স্কুলে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবারের এই ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে ফের ফিলিপিন্সের কোনও স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটল।

মঙ্গলবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের জামবোয়াঙ্গা এলাকায় জামবোয়াঙ্গা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বেসরকারি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নবম শ্রেণির এক ছাত্র স্কুলে একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে এসেছিল। ক্লাসরুমের ভিতরেই শিক্ষার্থীদের লক্ষ্য করে সে গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী নিজেও নবম শ্রেণির ছাত্র ছিলেন। হামলায় তার চেয়ে এক শ্রেণি উঁচুতে পড়া এক ছাত্র নিহত হয়। হামলাকারী ছাত্রও বন্দুকের গুলিতে নিহত হয়। জামবোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নল্ড আন্ডাল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় ২ জন ছাত্রের মৃত্যু হয়েছে। নতুন করে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পড়ুয়াদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ঘটনার পর স্কুলের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিক শেলামি চ্যাং জানিয়েছেন, স্কুলে গুলি চালানোর ঘটনায় ২ জন ছাত্রের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ওই ছাত্র কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন ওই ছাত্র স্কুলের মধ্যে গুলি চালাল, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে ভর্তির নির্দেশ

ফিলিপিন্সে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যাচাই ও মানসিক স্বাস্থ্য মুল্যায়ন-সহ বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। এর আগে জুন মাসে টাকলোবান সিটির একটি সরকারি স্কুলে দুই শিক্ষার্থী গুলি চালালে তিনজন নিহত হন। প্রায় ২০ জন আহত হয়। এদিকে, ফিলিপিন্সের এই ঘটনার মাত্র ১০ দিনেরও কম সময় আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকন্ঠে একটি স্কুলে এক পড়ুয়া বন্দুক নিয়ে হামলা চালিয়েছিল।