• facebook
  • twitter
  • youtube
Monday, 26 October, 2026

রাশিয়ার ড্রোন হামলায় মৃত ২, আহত ১৭, ক্ষতিগ্রস্ত মস্কোগামী যাত্রীবাহী ট্রেন

রুশ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যাত্রীবাহী ট্রেনটি ক্রাসনোদার অঞ্চলের আনাপা থেকে মস্কোর দিকে যাচ্ছিল। রাশিয়ার পর্যটকদের কাছে জনপ্রিয় আনাপা থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি ড্রোন হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ড্রোন হামলায় মৃত ২, আহত ১৭, ক্ষতিগ্রস্ত মস্কোগামী যাত্রীবাহী ট্রেন

Photo: X

রাশিয়ায় ফের আক্রমণ শুরু করল ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাঁদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। সোমবারের এই হামলার কথা জানিয়েছেন ওই অঞ্চলের গর্ভনর আলেকজান্ডার গুসেভ।

হামলার জেরে একাধিক শিল্পপ্রতিষ্ঠানে আগুন লাগার পাশাপাশি মস্কোগামী একটি যাত্রীবাহী ট্রেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটিতে ৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর ভোরোনেজের মধ্যে দিয়ে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গর্ভনর গুসেভের দাবি, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভোরোনেজ অঞ্চলের আকাশে ১১৩টি ড্রোন ধ্বংস করেছে।

তারপরেও বিভিন্ন এলাকায় হামলার প্রভাব পড়েছে। কোথায় দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নির্দিষ্ট করে তিনি জানাননি। রুশ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই যাত্রীবাহী ট্রেনটি ক্রাসনোদার অঞ্চলের আনাপা থেকে মস্কোর দিকে যাচ্ছিল। রাশিয়ার পর্যটকদের কাছে জনপ্রিয় আনাপা থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি ড্রোন হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুসেভের বক্তব্য অনুযায়ী, ভোরোনেজ শহরের লেভি বেরেগ এলাকার শহরতলির মধ্য দিয়ে যাওয়ার সময়ে একটি ইউএভি-র ধ্বংসাবশেষ ট্রেনের উপরে পড়ে। সেই ঘটনায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের একটি বড় অংশ ওই ট্রেনেই ছিলেন বলে তিনি জানিয়েছেন। হামলার কারণে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে আগুন লাগে। এর পাশাপাশি শহরের কেন্দ্রে একটি ব্যবসায়িক কেন্দ্র ও একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিল্পপ্রতিষ্ঠানগুলিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে গভর্নর দাবি করেছেন।

আরও পড়ুন: ‘বোয়েলো’-র দাপটে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য প্রাণরক্ষা

এদিকে, পরিস্থিতির কথা মাথায় রেখে ভোরোনেজ স্টেট ইউনিভার্সিটির একাধিক বিভাগে সাময়িকভাবে অনলাইন পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস-কে এ কথা জানিয়েছেন। মস্কোর প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এক মিলিয়নেরও বেশি জনসংখ্যার শহর ভোরোনেজে এই হামলার পর নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।