• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

গরম নিয়ে বড় ঘোষণা আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল পরিস্থিতি। পাহাড় ও সংলগ্ন একাধিক জেলায় নদীর জলস্তর বেড়েছে, কোথাও কোথাও ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। টানা বর্ষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও, বুধবারের

গরম নিয়ে বড় ঘোষণা আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল পরিস্থিতি। পাহাড় ও সংলগ্ন একাধিক জেলায় নদীর জলস্তর বেড়েছে, কোথাও কোথাও ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবারেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। টানা বর্ষণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও, বুধবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে দক্ষিণবঙ্গে একেবারেই ভিন্ন ছবি। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার জেরে ঘাম ও অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

তবে কিছুটা স্বস্তির ইঙ্গিতও মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তার প্রভাবেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। যদিও এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আপাতত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই দক্ষিণবঙ্গের ভরসা। ফলে গরম থেকে পুরোপুরি মুক্তি পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতেই হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।