ভোটের মুখে ফের দুর্নীতি কাণ্ডের তদন্ত নিয়ে রাজ্যে তৎপর হয়েছে ইডি ৷ গত শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় বিদায়ী দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছিল ইডি। কিন্তু এদিন সুজিত বসু হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে তাঁর ছেলে সমুদ্র বসু ইডি দপ্তরে হাজিরা দেন। একাধিক নথিপত্র নিয়ে ইডির দপ্তরে গিয়েছিলেন সুজিত পুত্র।
সূত্রের খবর,পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে পরপর দু’বার তলব করেছিল ইডি। তবে গত দুদিন ধরে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু হাসপাতালে ভর্তি রয়েছেন। সেকারণেই তিনি এদিন হাজিরা দিতে পারেননি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৩ সালে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
Advertisement
১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তরাঁ, তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও তলব করে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Advertisement
সম্প্রতি, সুজিত বসুর পাশাপাশি তলব করা হয়েছিল বিদায়ী খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূলপ্রার্থী রথীন ঘোষকেও। গত বুধবার ইডির তলবের পরে হাজিরা দিতে যাননি তিনি।
Advertisement



