• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

চা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে ডুয়ার্সে

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ২২ মে— আন্তজার্তিক চা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি এই প্রথম চা-প্রেমীদের নিয়ে বিদেশি ডুয়ার্স টি সম্মেলন করতে চলছে৷ এই সম্মেলনে একাধিক দেশের চা ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে৷ দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হয়েছে বলে দাবি সমিতির৷ অন্যদিকে চা চাষে নিষিদ্ধ বিভিন্ন কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ

চা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে ডুয়ার্সে

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ২২ মে— আন্তজার্তিক চা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি এই প্রথম চা-প্রেমীদের নিয়ে বিদেশি ডুয়ার্স টি সম্মেলন করতে চলছে৷ এই সম্মেলনে একাধিক দেশের চা ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে৷ দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হয়েছে বলে দাবি সমিতির৷ অন্যদিকে চা চাষে নিষিদ্ধ বিভিন্ন কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ করতে সচেতন করা হয়েছে৷

১৮৭৪ সালে ইংরেজরা প্রথম জলপাইগুড়ির গজলডোবায় চা চাষ করেছিল৷ এরপর বিভিন্ন জায়গায় চা চাষ শুরু হয়৷ এখন চায়ের সঙ্গে বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত৷ মঙ্গলবার আন্তজার্তিক চা দিবসে জলপাইগুড়ি চায়ের দেড়শো বছরকে স্মরণ করে উদযাপন করা হচ্ছে সমিতির তরফে৷ এই কারণে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আন্তজার্তিক পর্যায়ে সম্মেলন হতে চলছে৷ ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে সম্মেলনে৷ থাকবে বিদেশের প্রতিনিধিরাও৷ এদিন কদমতলা সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি লোগো উদ্বোধন করা হয়৷ সেই লোগোতে হাতি রয়েছে৷ সমিতির দাবি, উত্তরবঙ্গের চা উৎপাদনের ৬৫ শতাংশ চা ও ভারতবর্ষের ১৮ শতাংশ চা জলপাইগুড়ি ক্ষুদ্র চা বাগান থেকে আসে৷ এরপরেও দার্জিলিং চা, অসম চায়ের মত ক্ষুদ্র চায়ের নাম নেই৷ সেই দাম তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে সমিতি৷ এ দিন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘আন্তজার্তিক চা দিবসকে কেন্দ্র করে ডুয়ার্স টি সম্মেলন হতে চলছে৷ সেখানে বিদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হচ্ছে৷ চা চাষে কীটনাশক যেন ব্যবহার না করা হয় সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে৷ কৃষকদের ধরে ধরে সচেতন করা হচ্ছে৷’