• facebook
  • twitter
  • youtube
Sunday, 23 August, 2026

রোহিতের পরে কে? এই প্রশ্ন নিয়ে গুঞ্জন তুঙ্গে

মুম্বই– লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স৷ বিতর্ক আর বিপর্যয়ের মধ্যে দিয়েই শেষ হল মুম্বইয়ের অভিযান৷ রোহিত-রূপকথাও কি শেষ হয়ে গেল মুম্বইয়ে? নতুন বছর কি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন হিটম্যান? তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন, কৌতূহল৷ মুম্বইয়ে রোহিতের ভবিষ্যৎ প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেন, ‘আমার কাছে রোহিত নিজেই নিজের

রোহিতের পরে কে? এই প্রশ্ন নিয়ে গুঞ্জন তুঙ্গে

মুম্বই– লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স৷ বিতর্ক আর বিপর্যয়ের মধ্যে দিয়েই শেষ হল মুম্বইয়ের অভিযান৷ রোহিত-রূপকথাও কি শেষ হয়ে গেল মুম্বইয়ে? নতুন বছর কি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যাবেন হিটম্যান? তাঁকে ঘিরে একাধিক প্রশ্ন, কৌতূহল৷ মুম্বইয়ে রোহিতের ভবিষ্যৎ প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার বলেন, ‘আমার কাছে রোহিত নিজেই নিজের ভাগ্যনিয়ন্তা৷’

পরের মরশুমে মেগা নিলাম৷ কী হবে কেউ জানেন না৷ বাউচারও নন৷ তিনিও আশা-নিরাশার দোলাচলে৷ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেট কিপার দুভাগে ভাগ করছেন এবারের রোহিতের পারফরম্যান্স৷ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান৷ লখনউয়ের বিরুদ্ধে একসময়ে কথা বলতে শুরু করেছিল তাঁর ব্যাট৷ কিন্ত্ত এই বছরটা বোধহয় মুম্বই ইন্ডিয়ান্সের কাছে নিরাশারই বছর৷

রোহিতকে নিয়ে যখন ধেয়ে আসছে একের পর এক প্রশ্ন, তখন প্রোটিয়া উইকেটকিপারও জিজ্ঞাসা করেছিলেন হিটম্যানকে, ‘এর পরে কী? হোয়াটস নেক্সট?’ বাউচার বলছেন, ‘আমার সঙ্গে রোহিত শর্মার কথা হয়েছিল৷ চলতি বছরের অবস্থা আমরা আলোচনা করি৷ আমি রোহিতকে জিজ্ঞাসা করেছিলাম, এর পরে কী? রোহিত বলেছিল, বিশ্বকাপ৷’ বিশ্বকাপ এখন পাখির চোখ রোহিত শর্মার কাছে৷ মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়ে যাওয়ায় রোহিত-হার্দিক-বুমরাহ-সূর্যকুমাররা যে বিশ্বকাপের উপর পুরোদস্তুর ফোকাস করবেন, তা বলাই বাহুল্য৷

বিশ্বকাপের দলঘোষণা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার৷ দু’ধাপে মার্কিন মুলুকে পৌঁছবে দল৷ ১ জুন ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে৷ ৫ তারিখ থেকে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপে নেমে পড়বে ভারত৷