বিশ্বকাপের উন্মাদনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই আসর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে ৪৮টি দেশ খেলবে মোট ১০৪টি ম্যাচ। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, এই টুর্নামেন্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ থাকছে।
ভারতে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। সংস্থাটি তাদের স্পোর্টস চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম-এর মাধ্যমে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার করছে। ফলে সব ম্যাচ সরাসরি দেখতে হলে দর্শকদের Zee5-এ সাবস্ক্রিপশন নিতেই হবে।
তবে দেশের কোটি কোটি দর্শকের নাকথা মাথায় রেখে দূরদর্শনের খেলার চ্যানেল বিবি স্পোর্টস নির্বাচিত কিছু ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করবে। ভারতের ‘Mandatory Sharing Act’-এর আওতায় গুরুত্বপূর্ণ খেলার আসরের কিছু ম্যাচ জাতীয় সম্প্রচারকের মাধ্যমে দেখানোর বিধান রয়েছে। এর ফলে ডিডি ফ্রি ডিশ ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বকাপের বেশ কিছু হাই-প্রোফাইল ম্যাচ দেখতে পারবেন।
জানা গিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেরা দলগুলির গুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মতো ম্যাচগুলি বিবি স্পোর্টস-এ সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ম্যাচের তালিকা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
অন্যদিকে, যারা প্রতিটি ম্যাচ দেখতে চান, তাদের জন্য জি ফাইভ-ই প্রধান ভরসা। সেখানে লাইভ ম্যাচের পাশাপাশি হাইলাইটস, রিপ্লে, বিশ্লেষণ এবং একাধিক ভাষায় ধারাভাষ্যের সুবিধাও থাকছে।
বিশ্বকাপের নতুন ৪৮-দলের ফরম্যাট টুর্নামেন্টটিকে আরও দীর্ঘ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির পাশাপাশি বেশ কয়েকটি নতুন দেশও নজর কাড়তে প্রস্তুত। ভারতের ফুটবলপ্রেমীরা এবার একদিকে যেমন অনেক ব্যয় করে প্রিমিয়াম স্ট্রিমিংয়ের সুবিধা পাচ্ছেন, তেমনই বিনামূল্যে নির্বাচিত ম্যাচ দেখার সুযোগও হাতছাড়া করতে হবে না।




