রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চিন্নাস্বামীতেই হবে বলে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্ণাটক সরকার। তবে আরসিপি চিন্নাস্বামীতে ম্যাচ খেলতে চায় কিনা, এখন সেটাই দেখার বিষয়। উল্লেখ্য, বিরাট কোহলিদের নতুন হোম ভেন্যু হিসাবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের নাম উঠে এসেছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স বেঁকে বসায় রোহিত শর্মার ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না।
বৃহস্পতিবারই ডিওয়াই পাটিলে আইপিএলের ম্যাচ খেলার জন্য আরসিবি’র পক্ষ থেকে আবেদন করা হলেও মুম্বই ইন্ডিয়ান্স তা খারিজ করে দেয়। এই ঘটনার ঠিক পরের দিনই চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিল কর্ণাটক সরকার। শুক্রবার বেঙ্গালুরু মহানগর পালির কমিশনার, পুলিশ কমিশনার এবং আইন সম্পর্কিত প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিল কর্ণাটক সরকার। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে এসেছে তারা।
Advertisement
আরসিবি সমর্থকদের সুসংবাদ জানিয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ‘বেঙ্গালুরু ও কর্নাটকের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ক্রীড়াপ্রেমীদের স্বার্থে মন্ত্রিসভা জননিরাপত্তাকে আগ্রাধিকার দিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার রিপোর্টের সুপারিশগুলি কার্যকর করা হবে। টিকিট, ভিড় নিয়ন্ত্রণ এবং স্টেডিয়ামে প্রবেশাধিকারের নিয়ম – সমস্ত কিছু কঠোরভাবে মেনে চলা হবে।’
Advertisement
Advertisement



