কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে নামবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay)। সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই শুক্রবার উরুগুয়ে (Uruguay) ফুটবল সংস্থা প্রকাশ করেছে ৪৬ জনের প্রাথমিক দল। সেই তালিকায় রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে (Federico Valverde) এবং বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো (Ronald Araujo)।
আগামী ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও উরুগুয়ে (Uruguay)। তার আগে ২৪ সেপ্টেম্বর জাপান এবং ২৮ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও খেলবে উরুগুয়ে। তিনটি ম্যাচই এশিয়ার মাটিতে।
Star studded line up by Uruguay for their match against Japan,South Korea & India.Current Uruguay coach is former Atletico Madrid & Mumbai City FC Legend Diego Forlan.
(Official) pic.twitter.com/5l9g7fdwKp
— Indian Football News and Updates (@IndFootupdates) September 4, 2026
উরুগুয়ের (Uruguay)এই প্রাথমিক দলে অবশ্য সবচেয়ে বড় চমক লুইস সুয়ারেজের অনুপস্থিতি। ইন্টার মায়ামির অভিজ্ঞ স্ট্রাইকারকে ৪৬ জনের তালিকায় রাখা হয়নি। ফলে কলকাতায় তাঁর খেলার সম্ভাবনাও আপাতত নেই। নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে উরুগুয়ে (Uruguay) দলে এসেছে বেশ কিছু পরিবর্তন—মার্সেলো বিয়েলসার দলের তুলনায় প্রাথমিক তালিকায় রয়েছে ১৪টি নতুন মুখ। এই দলের ২১ জন বিশ্বকাপের দলে ছিলেন। তবে এই ৪৬ জনের সবাই ভারতে আসবেন কি না, তা জানানো হয়নি।
আরও পড়ুন: অক্টোবরেই শুরু আইএসএল, ফিরছে প্লে-অফ, ক্লাব-নিয়ন্ত্রিত লিগে শিল্ডের সঙ্গে কাপ জয়েরও লড়াই
তবে অভিজ্ঞতার ঘাটতি নেই। ভালভের্দে(Federico Valverde)-র সঙ্গে তালিকায় রয়েছেন আরাউহো (Ronald Araujo) এবং হোসে মারিয়া হিমেনেসের মতো পরিচিত মুখ। নাহিতান নান্দেস ও লুকাস তোরেইরার মতো ফুটবলারদেরও ফেরানো হয়েছে। নতুনদের মধ্যে উল্লেখযোগ্য নাম আলভারো রদ্রিগেস, মার্তিন সাতরিয়ানো, সান্তিয়াগো মোরিনিয়ো এবং ফাকুন্দো বের্নাল।
ভারতের জন্য ম্যাচটি হতে চলেছে বিরাট পরীক্ষা। বিশ্বকাপের মঞ্চে নিয়মিত দেখা যাওয়া উরুগুয়ের (Uruguay) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের কাছে বিরল। তার উপর ম্যাচটি কলকাতায়। ফলে যুবভারতীতে ভালভের্দে (Federico Valverde)-আরাউহোদের (Ronald Araujo) দেখার জন্য যে বিপুল ভিড় হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ভারতও এই আন্তর্জাতিক উইন্ডোতে একের পর এক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। খালিদ জামিলের দল প্রথমে বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হবে। তবে এই ম্যাচটি ২৬ সেপ্টম্বরের বদলে ২৫ তারিখে হবে। বেঙ্গালুরুর প্রশাসনিক কর্তৃপক্ষের আবেদনে ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটির পরে কলকাতায় ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে নামবে ভারত।
আরও পড়ুন: দলীপ ট্রফির ফাইনালে পডিক্কল-সিরাজ, রাহুলকেও খেলার নির্দেশ বোর্ডের
এই সফরের জন্য ব্রাজিলের কোচ কার্লোস অ্যাসেলোত্তি তাঁর প্রাথমিক দল ঘোষণা করবেন আগামী বুধবার। সেদিনই জানা যাবে ব্রাজিলের ঠিক কারা আসতে পারেন ভারতে। ব্রাজিল ম্যাচের পর মাত্র তিন দিনের ব্যবধানে উরুগুয়ে (Uruguay) । অর্থাৎ অক্টোবরের শুরুতেই ভারতীয় ফুটবলের সামনে জোড়া বিশ্বমানের পরীক্ষা।
সেই পরীক্ষায় এক দিকে ব্রাজিলের তারকারা, অন্য দিকে ভালভের্দে (Federico Valverde)-আরাউহোদের (Ronald Araujo) নেতৃত্বে উরুগুয়ে। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য তাই সামনে অপেক্ষা করছে এক অসাধারণ আন্তর্জাতিক ফুটবল-উৎসব।
দেখুন:




