আরএফডিএলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হারবারকে ১-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে খেলার ৫৯ মিনিট নাগাদ লাল-হলুদ ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন গুইতে পেকা। খেলার শুরু থেকে অবশ্য ডায়মন্ড হারবারের আক্রমণের চাপ বেশি ছিল। যদিও, তা থেকে কোনও গোল করতে পারেনি তারা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার লক্ষ্যে আক্রমণের চাপ বাড়ায় বিনো জর্জের ইস্টবেঙ্গল। সেই সময় ৫৯ মিনিট নাগাদ লাল-হলুদের হয়ে জয়সূচক গোলটি করে যান গুইতে পেকা।
এরপরও দুই দল বেশকিছু গোলের সুযোগ পেয়েছিল। তবে, খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি। এদিকে, ম্যাচের সংযুক্তি সময়ে অহেতুক হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। খেলার এই অর্ধে (৯০+৬) মিনিট নাগাদ লাল-হলুদ খেলোয়াড়কে ধাক্কা মারলে সরাসরি লালকার্ড দেখেন ডায়মন্ড হারবার খেলোয়াড় আমজাদ খান। হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের পরিবর্ত হিসেবে নামা রবার্ট থকচমকেও। যা নিয়ে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ উত্তেজনা তৈরী হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একটা সময়ে পুলিশকে মাঠে নামতে হয়।
Advertisement
অন্যদিকে, আরএফডিএলের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত মোহনবাগান সুপার জায়েন্টের। সোমবার বারাকপুর স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে দিলো সবুজ-মেরুনের ছোটরা। খেলার শুরু থেকেই আক্রমণের দাপট বজায় রেখেছিলো লিওয়ান কাস্তানা, পাসাং দর্জি তামাং’রা। সেই আক্রমণ থেকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের বাকি চারটি গোল হয়। এদিন তাদের হয়ে তাদের হয়ে গোলগুলি করেন থুমসন টংসিন, লিওয়ান কাস্তানা, রোহিত সিং, পাসাং দর্জি তামাং ও আদিত্য অধিকারী। এই প্রসঙ্গে বলা যায়, বেঙ্গল ফিউচার চ্যাম্পসের বিরুদ্ধে আগের ম্যাচেও মোহনবাগানের হয়ে গোল পেয়েছিলেন রোহিত সিং।
Advertisement
Advertisement



