• facebook
  • twitter
Friday, 27 February, 2026

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ক্ষমা চাইলেন শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা তারা হয়তো জিততেই পারতো। যদিও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি।

বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে সুপার এইটের ম্যাচে কিউয়িদের কাছে ৬১ রানে হেরেছে দাসুন শনাকা’রা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা’রা।

এই হারের ফলে, এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল তাদের। আর এরপরেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। দেশবাসীর কাছে এই হারের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। জানিয়েছেন, তারা অত্যন্ত দুঃখিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা তারা হয়তো জিততেই পারতো। যদিও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি।

Advertisement

এরপরেই ক্ষুব্ধ শনাকা জানান, খেলোয়াড় হিসাবে বাইরের শোরগোল নিয়ন্ত্রণ করা তাঁদের পক্ষে খুব কঠিন। কারণ, অধিকাংশ সময় তাদের শুধু নেতিবাচক কথাই শুনতে হয়। এরফলে, নিজেদের মানসিকতা ঠিক রাখা সমস্যার হয়ে যায় বলেও জানাতে ভুললেন না তিনি। ক্ষুব্ধ অধিনায়ক আরও বলেন, এই ধরণের সমালোচনা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় প্রতিকূলতা।

Advertisement

অর্থাৎ, ঘুরিয়ে সমালোচকদেরই দায়ী করেছেন শনাকা। পাশাপাশি, ঘরের মাঠে খেললেও উইকেট থেকে কোনওরকম সাহায্য তারা পাননি বলেও ম্যাচের পর জানিয়েছেন তিনি। এজন্য কিছুটা আক্ষেপের শুরে অধিনায়ক জানান, আশা করছিলেন ভাল উইকেট পাবেন। তিনি আরও বলেন, কেউই ব্যর্থ হওয়ার জন্য মাঠে নামে না। নিজের দলের ফিটনেস নিয়েও বেশ অখুশি শনাকা। জানান, টুর্নামেন্ট যত এগিয়েছে ততই চোটের কবলে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়। বিশ্বকাপের মঞ্চে এটাও পার্থক্য করে দিয়েছে বলে মত শ্রীলঙ্কান অধিনায়কের।

Advertisement