পশ্চিমবাংলায় দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন খেলোয়াড় ভোটের লড়াইয়ে নেমেছেন। বুধবার ভোটাধিকার প্রয়োগ করলেন ময়দানের বেশকিছু ক্রীড়া ব্যক্তিত্ব। এদিন ভোট দিয়েছেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও ঝুলন গোস্বামী। ভোট দিয়েছেন প্রাক্তন মন্ত্রী, ক্রিকেটার ও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। ভোট দিলেন সিএবি-র প্রাক্তন সভাপতি ও আইপিএল গভর্নিং কাউন্সিল অভিষেক ডালমিয়া ও তাঁর স্ত্রী শালিনী ডালমিয়া।
ভোট দিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাস, অলোক মুখার্জি, কম্পটন দত্ত সহ আরও অনেকে। ভোট দিলেন ভলিবলার অশোক দত্ত, প্রসেনজিৎ দত্ত ও গোবিন্দ ভট্টাচার্য। নিজের কেন্দ্রে ভোট দিলেন ফুটবলার ও প্রার্থী বিদেশ বসু। উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্য ভোট দেন। ভবানীপুর কেন্দ্রে ভোট দিলেন আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি এবং ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি।
Advertisement
Advertisement
Advertisement



