• facebook
  • twitter
Sunday, 29 March, 2026

তারকা ফুটবলার লিওনেল মেসির অবসর নিয়ে হঠাৎই জল্পনা তুঙ্গে

বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। জানিয়েছে, এই ধরনের সম্মান সাধারণত কোনও খেলোয়াড়ের অতীত অবদানের জন্য দেওয়া হয়। এটাই আমেরিকার ঐতিহ্য।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফেরা একবার মেসির অবসর নিয়ে জল্পনা বাড়ছে। সম্প্রতি আর্জেন্টাইন তারকাকে সম্মানিত করতে এক অভিনব পন্থা নিয়েছে তাঁর বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি। এবারই নিজেদের নতুন নু স্টেডিয়াম তৈরি করেছে মেজর সকার লিগের এই দলটি। আর সেখানে মেসিকে সম্মান জানাতে তাঁর নামে নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ড তৈরী করতে চাইছে মিয়ামি। এজন্য, চিরাচরিত প্রথা ভাঙতে চলেছে তারা। আসলে, আমেরিকার নিয়ম অনুযায়ী সাধারণত কোনও খেলোয়াড় অবসর নেওয়ার পর তাঁর অবদানকে সম্মান জানানোর জন্য স্টেডিয়ামের স্ট্যান্ড বা কোনও অংশের নামকরণ করা হয়। কিন্তু, মেসি এখনও পেশাদার ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন। সম্ভবত আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। তা স্বত্বেও তাঁর নামে স্টেডিয়ামের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ামি কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। জানিয়েছে, এই ধরনের সম্মান সাধারণত কোনও খেলোয়াড়ের অতীত অবদানের জন্য দেওয়া হয়। এটাই আমেরিকার ঐতিহ্য। কিন্তু মিয়ামি দল বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সমাপ্তি নয়। এটা এমন এক অনন্য বিষয় যা উপভোগ করতে হয়। আসলে, এই বক্তব্যের মাধ্যমে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ বোঝাতে চেয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না মেসি।

Advertisement

জানা গিয়েছে, মেসির উপস্থিতিতেই তাঁর নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন হবে। লোয়ার বোলের ১১৭ থেকে ১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭ থেকে ২৩৩ নম্বর সেকশন মিলিয়ে তৈরি হবে ‘লিয়ো সেমি স্ট্যান্ড’। পাশাপাশি, লিয়ো মেসি স্ট্যান্ডে বসে যাঁরা উদ্বোধনী ম্যাচ দেখবেন, তাঁদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন ক্লাব কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বলা যায়, আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নামবে মায়ামি। অর্থাৎ, সেদিনই নতুন স্টেডিয়ামে মেসিদের প্রথম ম্যাচ আয়োজিত হবে।

Advertisement

Advertisement