বিশ্বকাপের আগেই কি জাতীয় দল থেকে অবসর নিতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার? জল্পনা কিন্তু ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন ধরে চোট আঘাত সমস্যা বেশ ভুগিয়েছে তাঁকে। তা সত্ত্বেও বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নামতে মরিয়া তিনি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার। বিষয়টি নিয়ে নেইমার জানিয়েছে, চলতি বছরটা তাঁর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নিজের চোটের বিষয় বলতে গিয়ে ব্রাজিলিয়ান তারকা বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তাঁর বর্তমান ক্লাব স্যান্টোসকে। কারণ, তারা চোট থেকে ফেরা নেইমারের জন্য দুর্দান্ত রিহ্যাবের ব্যবস্থা করেছিল।
এরপরেই নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বরেই হয়তো অবসর নিতে পারেন। নেইমার বলেন, তিনি জানেন না এরপর কী হবে। এমনকি, আগামী বছর কী হবে সেটাও জানেন না তিনি। আপাতত একটা করে বছর ধরেই এগোতে চান ব্রাজিলিয়ান এই তারকা। এই প্রসঙ্গে বলা যায়, ২০২৩ সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত বছর জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরেও পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি তিনি। তবে, ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন।
Advertisement
এদিকে জানা গিয়েছে, নেইমারের ফিটনেস নিয়ে বিশেষ খোঁজ খবর রাখছেন ব্রজিলের জাতীয় দলের কোচ কার্লো আন্সেলোত্তি। শেষবার, ২০২৩ সালে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। তারপর থেকে দীর্ঘদিন মাঠের বাইরেই রয়েছেন তিনি। আসন্ন ২০২৬ বিশ্বকাপে কি শেষবারের জন্য ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে খেলতে দেখা যাবে নেইমারকে? উত্তর হয়তো সময়ই দেবে।
Advertisement
Advertisement



