টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের খেলায় ভারত দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে অক্সিজেন পেয়েছে দক্ষিণ আফ্রিকার জয়ে। গত ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার কাছেই ভারতকে হারতে হয়। সেই কারণেই বেশ কিছুটা চিন্তা ছিল ভারতীয় শিবিরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলাকে ঘিরে। দক্ষিম আফ্রিকা পরপর দুটো ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারে খেলার জন্য জায়গা প্রায় পাকা করে নিল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে। ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচে খেলতে হবে কলকাতার ইডেন উদ্যানে ভারতের বিরুদ্ধে।
এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। প্রথম ওভারে ১৭ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আগ্রাসী ব্যাটিংকে বোতলবন্দি করে ফেলতে দেরি হয়নি লুনগি এনগিডিদের। তৃতীয় ওভার থেকেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়তে শুরু করে। ১০ ওভারেই তাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের দাপটে ১৭৬ পর্যন্ত পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান করেন রোমারিও শেফার্ড। তাঁর ব্যাট থেকে এসেছে ৫২ রান। আর জেসন হোল্ডার করেছেন ৪৯ রান। লুনগি নিডি তিনটি উইকেট পান ৩০ রান দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ১৭৬ রানের জবাবে দক্ষিম আফ্রিকা ১ উইকেট হারিয়ে ১৭৭ রান করে জয় তুলে নেন।
Advertisement
টার্গেট খুব বড় ছিল না দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যেন ছেলেখেলা শুরু করলেন গুডাকেশ মোতিদের নিয়ে। ওপেন করতে নেমে অধিনায়ক মার্করামের সঙ্গে ঝড় তুললেন কুইন্টন ডি’কক। মাত্র ২৪ বলে ৪৭ রান করেন তিনি। অধিনায়ক মার্করাম করেন ৮২ রান। আগ্রাসী ভঙ্গিতে রান তুলতে গিয়েই উইকেট খোয়ালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার। রানের গতি অব্যাহত রাখেন তিন নম্বরে নামা রায়ান রিকলটনও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত থেকে যান অধিনায়ক মার্করাম। তাঁর ঝোড়ো ইনিংসেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ক্ষীণ অঙ্কের বিচার ছাড়া আর কিছুই দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলা আটকাতে পারবে না।
Advertisement
Advertisement



