• facebook
  • twitter
  • youtube
Tuesday, 10 November, 2026

এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু, নেপথ্যে র‌্যাগিং! নাকি অন্য কিছু? উঠছে প্রশ্ন

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাউস স্টাফ অভিজিৎ সরকারের মৃত্যুর পরে সামনে আসছে একাধিক তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায়

এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু, নেপথ্যে র‌্যাগিং! নাকি অন্য কিছু? উঠছে প্রশ্ন

এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাউস স্টাফ অভিজিৎ সরকারের মৃত্যুর পরে সামনে আসছে একাধিক তথ্য। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে।

পরিবারের করা সেই মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের তরফে মনে করা হচ্ছে র‌্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। জানা গিয়েছে, হোস্টেলে থাকলেও প্রতিমাসে ৫০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত নিতেন বাড়ি থেকে। যা পরিবারের সদস্যদের মনে সন্দেহের বীজ বুনেছে।

হোস্টেল মালিক ও প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, তাঁর মধ্যে অবসাদের কোনো চিহ্ন দেখা না গেলেও, শেষদিকে খুব চুপচাপ থাকতেন।

মঙ্গলবারেই হোস্টেলে গিয়ে ফরেন্সিক টিম প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছিলেন। ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করেছেন তিনি।

অভিজিতের ফোনটিকে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছিলেন, সেই সব কিছু উদ্ধারের জন্য সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।

হোস্টেল মালিক জানান, ‘ছেলেটি চুপচাপ থাকত। কারো সঙ্গে কথা বলত না। বাইরে থাকত, চুপচাপ সই করে চলে যেত। তবে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি ওর ফেসবুক প্রোফাইলটা খুলে দেখলাম। ছেলেটার একাধিক পোস্ট দেখে মনে হল ডিপ্রেশনে ভুগছিল। পরিবার আরও ভালো করে বলতে পারবে।’

অভিজিতের এক আত্মীয় বলেন, “ছেলেটা ছোটবেলা থেকেই দুর্দান্ত মেধাবী। পড়াশোনা নিয়েই থাকত। ওর বাবা বলছিল, ওর সঙ্গে র‌্যাগিং হত। বাড়ি থেকে মাঝেমধ্যে টাকা চাইত। সেটা অনেকটা টাকা। ৫০ হাজার থেকে লাখ টাকাও চাইত। সে কী কারণে, সেটা বোঝা যাচ্ছে না।”