• facebook
  • twitter
  • youtube
Friday, 30 October, 2026

প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

নাট্যপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। স্টার ট্রেক ও এক্স ম্যান ছবিতে অভিনয়ের

প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

নাট্যপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ খবর। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। স্টার ট্রেক ও এক্স ম্যান ছবিতে অভিনয়ের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই বিষয়টি জানানো হয়। আর তারপরেই ভেঙে পড়েন কোটি কোটি দর্শকেরা।

বুধবার লস অ্যাঞ্জেলসের বাড়িতেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালীন সঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী সানি। তিনি জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল (বুধবার) লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রয়াত হয়েছেন স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। তাঁর প্রিয় স্ত্রী সানি শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর পাশে ছিলেন। অল্প সময়ের মধ্যেই অ্যালঝাইমার্স ডিজিজ এবং লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই শেষ হয় তাঁর।” আরও জানানো হয়েছে, জীবনের শেষ কয়েক ঘণ্টা পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন অভিনেতা। আর সঙ্গে ছিল, লাইভ সঙ্গীত, সকলের প্রার্থনা, চোখের জল, হাসি।

ইংল্যান্ডে জন্ম প্যাট্রিকের। নাটক, থিয়েটার, টেলিভিশন, ব্রডওয়ে সর্বত্র নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন তিনি। বিগত ছয় দশকের বেশি সময় ধরে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। হলিউডে জনপ্রিয় হবার আগে ইংল্যান্ডের রয়্যাল শেক্সপিয়র কোম্পানির থিয়েটার অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। ১৯৬৬ সালে রয়্যাল শেক্সপিয়র কোম্পানিতে যোগ দেন এবং সেখানে প্রায় ১৪ বছর কাজ করেন। পর্দায় তাঁর ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং গভীর, স্বতন্ত্র কণ্ঠস্বর তাঁকে কল্পবিজ্ঞান ও সুপারহিরো ঘরানার ছবির বেশ কিছু স্মরণীয় চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়।

অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, গার্হস্থ্য হিংসার শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা, শরণার্থী, প্রবীণ সেনাকর্মীদের মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং পশুকল্যাণের মতো নানা বিষয়ের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত থেকেছেন তিনি।

নাট্যজগতে অবদানের জন্য তাঁকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতি সত্ত্বেও নিজের ইয়র্কশায়ারের শিকড়ের সঙ্গে বরাবরই নিবি়ড় যোগাযোগ বজায় রেখেছিলেন প্যাট্রিক।