• facebook
  • twitter
Monday, 27 April, 2026

ফিনিশার রিঙ্কু

আইপিএলে প্রথম ইনিংসে ছয় বা তার নীচে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন রিঙ্কু।

আইপিএলে রবিবার লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ১৫৫ রান তোলে কেকেআর। সৌজন্য রিঙ্কু সিং। ৫১ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। পাশাপাশি, সুপার ওভারেও ব্যাট হাতে দলকে জিতিয়েছেন উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান। তবে শুধু দলকে জেতানোই নয়, ব্যাট হাতে রবিবার এক দুরন্ত নজির গড়েছেন রিঙ্কু। টপকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে।

আইপিএলে প্রথম ইনিংসে ছয় বা তার নীচে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন রিঙ্কু। লখনউয়ের বিরুদ্ধে ৫১ বলে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি। যা এক নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিংহ ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪০ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ধোনি। দীর্ঘ ১৫ বছর ধরে সেই রেকর্ড ভাঙতে পারেননি কোনও ক্রিকেটার। অবশেষে রবিবার তা ভাঙলেন রিঙ্কু।

Advertisement

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৯ রান করেছিলেন তিনি। চার নম্বরে শার্দূল ঠাকুর। ২০২৩ সালে কেকেআরের হয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে, ধোনিকে টপকে গেলেও বর্তমানে কেকেআরের ‘পাওয়ার কোচ’ রাসেলকে টপকাতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন রাসেল। ২০১৮ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান করেছিলেন তিনি।

Advertisement

রিঙ্কুর নজিরের দিনে রুদ্ধশ্বাস জয় তুলে নিলো কেকেআর। নির্ধারিত ২০ ওভার শেষে লখনউ সুপার জায়ান্ট ৮ উইকেট হারিয়ে ১৫৫রান তুললে ম্যাচ সুপার ওভারে যায়। সেখানে মাত্র ১ রান তোলে লখনউ। যা তাড়া সহজেই জিতে যায় কেকেআর। এই জয়ের ফলে নক আউটের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল অজিঙ্কা রাহানের দল।

Advertisement