• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

একই দিনে সব ম্যাচ অমীমাংসিত, ৬৮ বছর পর বিশ্বকাপ ফুটবলে ফিরে এল ‘ড্র দিবস’

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ১৯৫৮-র পর এই প্রথম একই দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই ড্র হয়েছে

একই দিনে সব ম্যাচ অমীমাংসিত, ৬৮ বছর পর বিশ্বকাপ ফুটবলে ফিরে এল ‘ড্র দিবস’

Image: IANS

সোমবার দিনটা ছিল বিশ্বকাপের ‘ড্র দিবস’। দিনের চারটি ম্যাচই ড্র হয়। এমন দিন বিশ্বকাপের ইতিহাসে বিরল।এ দিন ছিল চলতি বিশ্বকাপের পঞ্চম দিন। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ১৯৫৮-র পর এই প্রথম একই দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই ড্র হয়েছে। যা ইতিহাসের পাতায় ৬৮ বছর পর ফের জায়গা করে নেবে।

দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্যও দিনটি সুখকর ছিল না। ব্রাজিল গত ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর সোমবার উরুগুয়েও সৌদি আরবের বিরুদ্ধে ১-১ ড্র করে। ফলে টুর্নামেন্টে এ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দলগুলির চারটি ম্যাচের একটিতেও জয় আসেনি।

এ দিন গ্রুপ জি-তেও ছিল চমক। ইরান এবং নিউজিল্যান্ড ২-২ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। কিউই ফরোয়ার্ড এলাইজা জাস্ট জোড়া গোল করে বিশ্বকাপে এক ম্যাচে দুই গোল করা নিউজিল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন। অন্যদিকে, ইরান দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় এবং এক পয়েন্ট ছিনিয়ে নেয়।

আরেক ম্যাচে বেলজিয়াম ও মিশর ১-১ ড্র করে। মিশরের অধিনায়ক মহম্মদ সালাহ নিজের জন্মদিনে অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েন। তিনি বিশ্বকাপে জন্মদিনে দলের গোলে অবদান রাখা প্রথম আফ্রিকান ফুটবলার।

সব মিলিয়ে বিশ্বকাপের পঞ্চম দিনে চারটি ম্যাচে আটটি গোল হয়। গোলের অভাব না থাকলেও হার-জিতের ফয়সালা হয়নি কোনো ম্যাচেই। কেপ ভার্দের ঐতিহাসিক প্রতিরোধ, স্পেনের ৭৩৪ পাস সত্ত্বেও জয় না পাওয়ার হতাশা এবং দক্ষিণ আমেরিকার জয়হীনতা—এই তিন ঘটনাই দিনটির সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে।