বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে নেইমারকে ? জল্পনা ক্রমেই বাড়ছে। জানা যাচ্ছে, বিশ্বকাপে সুযোগ না পেলে সম্ভবত অবসর নিতে পারেন নেইমার। তেমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। তিনি নাকি জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে না পারলে দেশের জার্সিতেও আর খেলবেন না । এই প্রসঙ্গে বলা যায়, শেষবার ২০২৩ সালে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার ।
বিশ্বকাপের বাছাই পর্বের সেই ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে এসিএলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তারপর দীর্ঘ আড়াই বছরে বারবার চোট আর ফিটনেসের অভাবে জাতীয় দলে ব্রাত্য থাকতে হয়েছে তাঁকে। বছরের শুরুতেই হাঁটুতে অস্ত্রোপচার করেন নেইমার। গত সপ্তাহে স্যান্টোসের অনুশীলনে যোগ দিয়েছেন।
Advertisement
এদিকে, গত বছর ব্রাজিলের দায়িত্ব নিয়ে নেইমারকে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন আনসেলোত্তি। তিনি সাফ জানিয়েছেন, দেশের হয়ে খেলতে হলে পুরোপুরি ফিট হতে হবে নেইমারকে। আগামী মাসে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে মাঠে নামবে ব্রাজিল। সেখানে যদি সুযোগ না পান তাহলে হয়তো দেশের জার্সিতে নিজের বুটজোড়া তুলে রাখার কথা ভাবতে পারেন নেইমার।
Advertisement
Advertisement



