• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

বয়কট তুলতে নকভিই বাংলাদেশকে দিয়ে ‘অনুরোধে’র চিঠি লিখিয়েছেন

ভারতের বিরুদ্ধে খেলায় টালবাহানা নিয়ে আগেই পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন সৌরভ। তিনি সাফ বলে দেন, ‘ওদের না খেলার তো কোনও কারণ নেই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বয়কট নাটক করে নিজেরাই প্যাঁচে পড়ে গিয়েছিল পাকিস্তান। আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান বোর্ডের প্রধান নকভি উপস্থিত ছিলেন। বাংলাদেশ বোর্ড প্রধান আমিনুল ইসলামের তরফ থেকে বিবৃতিও আসে। যেখানে তিনি পাকিস্তানকে সহস্রবার ধন্যবাদ প্রভৃতি দিয়ে বলে দেন, ক্রিকেটের স্বার্থে ভারতের বিরুদ্ধে পাক টিমকে খেলতে অনুরোধ করছেন। কিন্তু সেই অনুরোধ সত্যি কে করেছেন? বুলবুল নাকি নকভি?

বিপদ থেকে বাঁচতে বাংলাদেশকে দিয়ে ‘অনুরোধে’র চিঠি লিখিয়েছে পাক বোর্ড বলে জানা গেছে। সেটাকে হাতিয়ার করে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান। অর্থাৎ শুধু বয়কট তুলে নিজেদের নাক কাটেনি, সেই সঙ্গে বাংলাদেশের কাছেও হাত পেতেছে। মহসিন নকভিই নাকি বুলবুলকে দিয়ে ‘অনুরোধে’র চিঠি লিখিয়েছেন। এই ঝামেলা থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র সম্মানজনক পথ ছিল।

Advertisement

এতে পাকিস্তানের সম্মান তো বাঁচলই না, বরং সব দিক থেকে তাদের নাক কাটা গেল। অন্যদিকে বাংলাদেশের কপালেও বিশেষ কিছু জোটেনি। বাংলাদেশের পাশে থাকবে বলেও শেষমেশ বিশ্বকাপ খেলবে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি সেই মহারণ। এই ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মুম্বই-কলম্বো-মুম্বই যাতায়াতের বিমান ভাড়া একলাফে বিরাট বেড়ে ১০ হাজার টাকা থেকে বেড়ে ৬০ হাজার টাকা হয়ে গিয়েছে।

Advertisement

নতুন করে কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। এই মেগা ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই লড়াইয়ে প্রত্যাশিতভাবেই তিনি এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে।

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে খেলায় টালবাহানা নিয়ে আগেই পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন সৌরভ। তিনি সাফ বলে দেন, ‘ওদের না খেলার তো কোনও কারণ নেই। কেন খেলবে না, সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপে ওরা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা বিশ্বকাপ। তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে পাকিস্তান না খেললেই আমি সবথেকে অবাক হয়ে যাব।’ বস্তুত প্রাক্তন বিসিসিআই সভাপতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যে তিনি নিশ্চিত পাকিস্তান ওই ম্যাচ খেলবে।

সেই ইঙ্গিত মিলে যেতেই সৌরভ বলেন, ‘এটি দুর্দান্ত বিশ্বকাপ ম্যাচ হবে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। ভারত খুব ভালো দল।’ প্রাক্তন বিসিসিআই সভাপতি বলছেন, ভারতীয় দলে, অভিষেক শর্মা, বুমরাহ, সূর্য এবং ঈশান কিষানদের মতো ক্রিকেটাররা রয়েছেন।

Advertisement