• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের হার

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল খেলতে নেমে ৪০৬ রান করে হার মেনে নেয়। অগ্নিভ পান ১৩০ রান করে নজর কাড়লেও, হার বাঁচাতে পারেন নি।

মোহনবাগানের জয়, ইস্টবেঙ্গলের হার

প্রতীকী চিত্র

সিএবি পরিচালিত প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ম্যাচে সোমবার মোহনবাগান জিতলেও,হেরে গেল ইস্টবেঙ্গল। মোহনবাগান প্রথম ইনিংসে ৪৫৮ রান করে খিদিরপুর ক্লাবের বিপক্ষে। অভিষেক কুমার রমন ১৮৭ রান করেন। সক্ষম শর্মা ৪টি উইকেট পান। তার জবাবে খিদিরপুর ৩৬০রান করে। ৯৮ রানে মোহনবাগান জয়লাভ করে।

অন্য খেলায় ইস্টবেঙ্গল হেরে গেল ১৩২ রানে কালীঘাট ক্লাবের কাছে। কালীঘাট প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৫৩৮ করে। রাহুল গুপ্ত ১৫২ ও শুভম চ্যাটার্জি ১৫০ ও প্রদীপ্ত প্রামাণিক সিংহ ১১৯ রান করেন।

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল খেলতে নেমে ৪০৬ রান করে হার মেনে নেয়। অগ্নিভ পান ১৩০ রান করে নজর কাড়লেও, হার বাঁচাতে পারেন নি।