• facebook
  • twitter
Sunday, 1 March, 2026

জয়ের হ্যাটট্রিকে মোহনবাগান

ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো ৫ মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে মোহনবাগানকে এগিয়ে রাখেন। প্রথম গোলটি হয় ২২ ও দ্বিতীয় গোলটি হয় ২৭ মিনিটে।

আইএসএল ফুটবলে পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখাল মোহনবাগান সুপারজায়ান্টস। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মোহনবাগান পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিল মহামেডান স্পোর্টিংকে। অবশ্য মহামেডান প্রথমে গোল করলেও তাদের খেলার মধ্যে কোনও ছন্দই ছিল না। মিনি ডার্বি ম্যাচে মোহনবাগানের জয় পেতে কোনও বেগ পেতে হয়নি। খেলার শুরু থেকেই আগ্রাসী ভূমিকা নিয়ে সবুজ মেরুন খেললেও, ১২ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে লালথানকিমা দারুণ হেডে মোহনবাগানের গোলের জালে বল জড়িয়ে দেন। কিন্তু এগিয়ে থাকা মহামেডানের পক্ষে বেশিক্ষণ সম্ভব হয়নি।

ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো ৫ মিনিটের ব্যবধানে পরপর দু’টি গোল করে মোহনবাগানকে এগিয়ে রাখেন। প্রথম গোলটি হয় ২২ ও দ্বিতীয় গোলটি হয় ২৭ মিনিটে। আর ম্যাকলারেন ৩৫ মিনিটের মাথায় দারুণ গোল করে মোহনবাগানকে ৩-১ গোলের ব্যাবধনে এগিয়ে দেন।
খেলার দ্বিতীয় পর্বে মোহনবাগান আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে। ৬২ মিনিটের মাথায় মনবীর সিং আত্মবিশ্বাসের সঙ্গে হেডে গোল করতে ভুল করেননি। পঞ্চম গোলটি আসে দিমিত্রি পেত্রাতোসের বুদ্ধিমত্তায়। সবুজ –মেরুন ব্রিগেড ৫-১ গোলে এগিয়ে থেকে মহামেডানের বিরুদ্ধে হালকা চালে খেলার প্রবণতা দেখা যায়।

Advertisement

Advertisement

Advertisement