• facebook
  • twitter
Friday, 27 March, 2026

ফের হার মহমেডানের

২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার একটা চেষ্টা চালায় মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। সেই লক্ষ্যে বেশকিছু আক্রমণও গড়ে তোলে তারা।

আইএসএলের চতুর্থ ম্যাচে এসেও জয়ের মুখ দেখতে পেল না মহমেডান স্পোর্টিং। শনিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর বিপক্ষে ২-১ গোলে হেরে গেল তারা। খেলার শুরু থেকে আক্রমণের দাপট বজায় রেখেছিল সুনীল ছেত্রীর দল। তবে, বেশকিছু গোলের সুযোগ পেলেও প্রয়োজনীয় গোল কিছুতেই পাচ্ছিল না তারা। অবশেষে খেলার ২২ মিনিট নাগাদ কর্নার থেকে বেঙ্গালুরুর হয়ে প্রথম গোলটি করে যান অরক্ষিত অবস্থায় থাকা রায়ান উইলিয়ামস। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের চাপ আরও বাড়ায় তারা।

এইসময়, খেলার ৪২ মিনিট নাগাদ বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় গোলটি করেন আশিক কুরুনিয়ান। মহমেডান বক্সে আসা বল ক্লিয়ার করলে তা গিয়ে পড়ে আশিকের পায়ে। যা থেকে দূরপাল্লার শট জালে জড়াতে ভুল করেননি তিনি।

Advertisement

২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার একটা চেষ্টা চালায় মেহেরাজউদ্দিন ওয়াডুর দল। সেই লক্ষ্যে বেশকিছু আক্রমণও গড়ে তোলে তারা। অবশেষে খেলার ৫১ মিনিট নাগাদ মহমেডানের হয়ে একটি গোল পরিশোধ করেন মহিতোষ রায়। এরপরও গোলের বেশকিছু সুযোগ পেয়েছিল তারা। খেলার এই এই অর্ধে লালথানকিমার শট পোস্টে লেগে প্রতিহত হয়। খেলার একেবারে শেষলগ্নে সাদা কালো ব্রিগেডের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। ফলে, ওই ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষেই রইলো মহমেডান স্পোর্টিং।

Advertisement

Advertisement