• facebook
  • twitter
  • youtube
Saturday, 17 October, 2026

আইপিএলের নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

জয়বর্ধনে প্রথম বার মুম্বইয়ের প্রধান কোচ হয়েছিলেন ২০১৭ সালে। তাঁর কোচিংয়ে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জেতে মুম্বই। ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। পরে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফরম্যান্সের দায়িত্ব সামলান

আইপিএলের নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

Image: Photo: Representational Image

আইপিএল ২০২৭-এর নিলামের আগে বড় ঘটনা ঘটে গেল মুম্বই ইন্ডিয়ান্সে। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে (Mahela Jaywardane)। শনিবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের বিদায়ের কথা ঘোষণা করেছে মুম্বই। তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির দীর্ঘ দিনের সম্পর্কের ইতি ঘটল। জয়বর্ধনের (Mahela Jaywardane)কোচিংয়ে তিন বার আইপিএল জিতেছিল মুম্বই। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি দল। গত মরসুমে লিগ টেবলের নীচের দিকে শেষ করতে হয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

জয়বর্ধনে (Mahela Jaywardane) প্রথম বার মুম্বইয়ের প্রধান কোচ হয়েছিলেন ২০১৭ সালে। তাঁর কোচিংয়ে ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জেতে মুম্বই। ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। পরে ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অফ পারফরম্যান্সের দায়িত্ব সামলান। ২০২৪ সালে আবার প্রধান কোচের পদে ফেরেন তিনি।

আরও পড়ুন: ধোনির আমলে সিএসকে-তে অনুশীলনের সংস্কৃতিই ছিল না! বিস্ফোরক দাবি প্রাক্তন তারকার, নয়া কোচ জাহিরকে কী পরামর্শ তাঁর?

কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা পূরণ করতে পারেননি জয়বর্ধনে (Mahela Jaywardane)। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি মুম্বইয়ের। ২০২৬ সালের মরসুম আরও হতাশাজনক ছিল। চারটি ম্যাচ জিতে লিগ টেবলে নবম স্থানে শেষ করে দল। তার পরেই কোচিং বিভাগে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক শেষ হলেও ফ্র্যাঞ্চাইজ়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয়বর্ধনে (Mahela Jaywardane)। বিদায়বার্তায় তিনি বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স এক দশকেরও বেশি সময় ধরে আমার ক্রিকেটজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, আমাদের পরিবারের মতো সমর্থক এবং সর্বোপরি অনুরাগীরা এই অভিজ্ঞতাকে এমন করে তুলেছেন, যা আমি সারা জীবন মনে রাখব।’

জয়বর্ধনে (Mahela Jaywardane) সরে দাঁড়ানোয় এখন নতুন প্রধান কোচ নিয়োগ করতে হবে মুম্বইকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজ়ি ইতিমধ্যেই সম্ভাব্য কয়েক জনের নাম নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে প্রার্থীদের সঙ্গে কথাবার্তা হতে পারে।

তবে নতুন কোচ কে হবেন, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জয়বর্ধনে ফ্র্যাঞ্চাইজির অন্য কোনও পদে থাকবেন কি না, তা নিয়েও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ১৬ বছর পর আইপিএলে ফিরছেন চামিন্ডা ভাস, দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি

মুম্বইয়ের সামনে এখন দু’টি বড় কাজ। প্রথমত, নতুন কোচ নিয়োগ। দ্বিতীয়ত, গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে দলকে নতুন করে সাজানো। আইপিএল ২০২৭-এর নিলামের আগে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলে, সে দিকেই নজর থাকবে ক্রিকেট মহলের।

জয়বর্ধনের (Mahela Jaywardane)  বিদায়ের পরে মুম্বইয়ের দল গঠন এবং নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে গত মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। অন্য দিকে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকা নিয়েও অনুরাগীদের আগ্রহ রয়েছে।

তবে রোহিত বা হার্দিকের ভবিষ্যৎ নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এখনও কোনও নতুন ঘোষণা করেনি। তাই নতুন কোচ দায়িত্ব নেওয়ার পরে দলের নেতৃত্ব বা ক্রিকেটারদের ধরে রাখার পরিকল্পনায় কোনও পরিবর্তন আসে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

দেখুন: