• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

ইডেন থেকে মোহনবাগান ক্লাব- ময়দানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন পালন

ময়দানের দুই প্রধান ক্লাবেও পালন করা হয় এই প্রবাদপ্রতীম জননেতা ও রাষ্ট্রনায়কের জন্মদিন। দুই ক্লাবের কর্তারা ও সদস্যরা তাঁর ছবিতে মালা দিয়ে তাঁকে সন্মান জানান

ইডেন থেকে মোহনবাগান ক্লাব- ময়দানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন পালন

Kolkata Maidan Photo-SNS

সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করে রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি।

এ দিন সন্ধ্যায় সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সহ-সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং সংস্থার প্রাক্তন পদাধিকারীরা, অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা, সিএবির বিভিন্ন কমিটির চেয়ারপার্সনরা, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, অন্যান্য সিএবি আধিকারিক এবং সদস্যরা বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ভারতীয় অলিম্পিক সংস্থা, আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের মিলিত উদ্যোগেও এ দিন পালন করা হয় তাঁর জন্মদিবস। এই উপলক্ষে এ দিন একটি রক্তদান শিবির আয়োজন করা হয় ময়দানে আশুতোষ কলেজ তাঁবুতে। এই শিবিরে দান করা রক্ত ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

ময়দানের দুই প্রধান ক্লাবেও পালন করা হয় এই প্রবাদপ্রতীম জননেতা ও রাষ্ট্রনায়কের জন্মদিন। দুই ক্লাবের কর্তারা ও সদস্যরা তাঁর ছবিতে মালা দিয়ে তাঁকে সন্মান জানান। এর আগে এই দিনটি ময়দানে পালন করা হত না। কিন্তু এই বছর থেকেই কলকাতার ময়দান জুড়েও দিনটি পালন করা হচ্ছে। রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক পালাবদলের জন্যই বিভিন্ন ক্রীড়া সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।