ভারতের জার্সি গায়ে খুব সম্ভবত এখনই নাও দেখা যেতে পারে তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যান কোহলি। এবারের আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে তিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। পরপর দু’বার খেতাব জিতেও বিরাট কোহলি আফগানিস্তান সিরিজে চোটের কারণে খেলতে পারবেন না।
১৩ থেকে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। আইপিএল খেলতে গিয়ে কোহলির হ্যামস্ট্রিংয়ের লেগেছে, এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নিতে গিয়ে তিনি চোট পেয়েছেন।
আইপিএলে ভাল ফর্মে ছিলেন কোহলি। ১৬ ম্যাচে ৬৭৫ রান করেন তিনি। ফাইনালে ম্যাচ জেতানো ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন। সেই ফর্ম আফগানিস্তান সিরিজ়েও ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু চোট তাঁকে বাধার সৃষ্টি করেছে। আগেই জানা গিয়েছিল যে, আফগানিস্তান সিরিজ়ের দলে থাকলেও রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়াকে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন তাঁরা। ফলে তাঁদের খেলা নিয়েও সংশয় রয়েছে। চোটের তালিকায় এবার জুড়ে গেল কোহলির নাম।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জিতে অবসর নেওয়া। তবে তার জন্য ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে তাঁকে। ২০২৫ সালে দুর্দান্ত মরসুম কেটেছে তাঁর। ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন।
২০২৬ সালেও ফর্ম ধরে রেখেছেন কোহলি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ২৪০ রান করেছেন। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন তিনি। আপাতত কোহলির পরিবর্ত ঘোষণা করেনি বোর্ড। এর পর ১৪ থেকে ১৯ জুলাই ইংল্যান্ডের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানেও কোহলিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার, হর্ষ দুবে।




