প্রথম ম্যাচে হারের পর অবশেষে জয়ে ফিরলো ইন্টার মিয়ামি। মেসির জোড়া গোলের সৌজন্যে অরল্যান্ডো সিটিকে তাদের ঘরের মাঠে ৪-২ গোলে হারাল তারা। এদিন ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি মিয়ামির জন্য। একটা সময়ে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে মেসির পায়ের জাদুতে ভর করে শুধু ম্যাচে ফেরাই নয়, পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়লেন তারা।
খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার ফুটবলার মার্কো পাসালিচ। মিনিট ছয়েকের মধ্যেই তাদের হয়ে ব্যবধান ২-০ করে যান আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিন ওজেডা। ২-০ গোলে পিছিয়ে পরে ম্যাচ ফেরার একটা চেষ্টা করেছিল মিয়ামি। সেইসময় গোল করার সুযোগ এসেছিল রগ্রিগো ডি পলের কাছে। তা কাজে লাগাতে পারেননি তিনি। ফলে, ০-২ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে মেসিরা।
Advertisement
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মিয়ামির হয়ে একটি গোল শোধ করেন মাতেও শিলভেট্টি। ৪৯ মিনিট নাগাদ প্রতিপক্ষ বক্সের প্রায় ২৫ গজ বাইরে থেকে তাঁর নেওয়া দূরপাল্লার শটের নাগাল পাননি অরল্যান্ডো সিটির গোলরক্ষক। এরপরেই মেসি ম্যাজিকের সাক্ষী থাকলো স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। খেলার ৫৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে বল ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে হেলায় কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর ৯০ মিনিট নাগাদ দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সেই মেসি। তাঁর নেওয়া দুরন্ত ফ্রি-কিক গোলরক্ষক বাঁচাতে পারেননি। তার আগে অবশ্য ৮৫ মিনিটে মিয়ামির হয়ে ব্যবধান ৩-২ করে যান টেলাস্কো সেগোভিয়া। মেসি থেকে পাস পেয়ে তা সহজেই গোল করে যান টেলাস্কো। ৪-২ গোলে পিছিয়ে পরে আর ম্যাচে ফিরতে পারেনি অরল্যান্ডো সিটি। এদিকে, এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে সপ্তম স্থানে রয়েছে মায়ামি। দু’ম্যাচে মেসিদের পয়েন্ট সাত।
Advertisement
Advertisement



