• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

গিল-ইশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে চারশোর ইনিংস, সিরিজ জয়ের পথে ভারত

শুভমান গিল ও ইশান কিষানের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিশাল রান তুলল ভারত।

শুভমান গিল ও ইশান কিষানের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিশাল রান তুলল ভারত। লখনউয়ের একানা স্টেডিয়ামে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০২ রান তুলেছে ভারত, যা একদিনের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় ভারত। তবে রোহিত শর্মা ও শুভমান গিল ইনিংস সামাল দেন। রোহিত ৩৯ বলে ৪৮ রান করে রশিদ খানের শিকার হন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

রোহিত আউট হওয়ার পর গিলের সঙ্গে জুটি বাঁধেন ইশান কিষান। এই জুটি আফগান বোলারদের ওপর চরম আধিপত্য বিস্তার করে। গিল ও ইশান মিলে ২২৪ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে ভারতের ইনিংসকে রানের পাহাড়ে তুলে দেন।

ভারতীয় অধিনায়ক গিল ১১০ বলে ১৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কা। এই সেঞ্চুরি হাঁকিয়ে তিনি একাধিক রেকর্ড গড়েন এবং ওয়ানডে ক্রিকেটে ভারতের অন্যতম দ্রুততম ৩,০০০ রান সংগ্রহকারী হিসেবেও নতুন কীর্তি গড়েন।

অন্যদিকে, দীর্ঘদিন ইশান কিষান দারুণ ভাবে নিজেকে ফিরিয়ে আনেন। তিনি ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং মাত্র ৭১ বলে শতরান পূর্ণ করেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের তালিকায়ও নিজের নাম তুলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

শেষ দিকে শ্রেয়াস আইয়ার ২৬ রান করে কিছু দ্রুত রান যোগ করেন। যদিও কয়েকটি দ্রুত উইকেট হারায় ভারত, তবুও ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দলটি।

এই ৪০২ রানের ইনিংসের মাধ্যমে ভারত ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ৪০০-প্লাস স্কোরের তালিকায় ইংল্যান্ডকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার সমান উচ্চতায় পৌঁছে গেছে।

প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত এই ম্যাচেও দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। গিল ও ইশানের বিধ্বংসী ব্যাটিংয়ে আফগানিস্তানের সামনে এখন দাঁড়িয়েছে ৪০৩ রানের বিশাল লক্ষ্য। যে রান তাড়া করে আফগানিস্তান কুড়ি ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে তোলে ১০৫। রহমানুল্লাহ গুরবাজ (৪১) ও ইব্রাহিম জার্দান (২১) ফিরিয়ে দিয়েছেন যথাক্রমে গুরনুর ব্রার ও অর্শদীপ সিং।