আশা ছিল অনেক। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হল না ভারতের (Indian Hokey Team)। আর্জেন্টিনার কাছে ৩-৫ হারের পর এ বার নিজেদের ভুলই সামনে আনলেন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফালটন (Chief Coach Craig Fulton)। তাঁর সাফ কথা, টুর্নামেন্টের বড় ম্যাচগুলিতে ভারতকে আরও ভাল খেলতে হবে।
আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই ছন্দে দেখা যায়নি ভারতকে। প্রথম মিনিটেই গোল হজম করে চাপ বাড়িয়ে ফেলেছিল দল। পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রক্ষণে একের পর এক ভুলের খেসারত দিতে হয়। শেষ কোয়ার্টারে তিনটি গোল করেও ম্যাচে ফেরার রাস্তা তৈরি করতে পারেনি ভারত।
ম্যাচের পর ফালটন (Chief Coach Craig Fulton) বলেন, ‘আমরা এ ভাবে শেষ করতে চাইনি। শুরুটা খুব খারাপ হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে অনেক ভাল খেলেছি। কিন্তু তৃতীয় কোয়ার্টারটা ভাল হয়নি। শেষ কোয়ার্টারে তিনটি গোল করেছি, এমনকি একটি পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল করার সুযোগও পেয়েছিলাম’।
তার পরেই বড় মঞ্চে ভারতের সমস্যার জায়গাটি মেনে নেন কোচ। ফালটনের (Chief Coach Craig Fulton) কথায়, ‘সামগ্রিক ভাবে এটা খুব অদ্ভুত একটা ম্যাচ ছিল। এই টুর্নামেন্টে আমরা ভালো হকি খেলেছি। কিন্তু বড় ম্যাচগুলিতে আমাদের আরও ভালো করতে হবে’।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, সেমিফাইনালে ওঠার জটিল অঙ্কও দলের উপর প্রভাব ফেলেছিল বলে মনে করেন ফালটন। ভারতের সামনে সমীকরণ ছিল কঠিন— আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি অন্য ম্যাচের ফলের উপরও নির্ভর করতে হত।
ফালটন (Chief Coach Craig Fulton) বলেন, ‘এই ম্যাচের আগে যোগ্যতা অর্জন নিয়ে অনেক রকম সমীকরণ ছিল। সেগুলির চাপ আমাদের উপর প্রভাব ফেলেছে। শেষ ১০ মিনিটে আমরা ভাল হকি খেলেছি। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল’।
ভারতের (Indian Hokey Team)হয়ে দু’টি গোল করা সুখজিৎ সিংও রক্ষণের ভুলকেই হারের অন্যতম কারণ হিসেবে দেখেছেন। তাঁর বক্তব্য, ‘সেমিফাইনালে ওঠার এটাই ছিল আমাদের শেষ সুযোগ। কিন্তু রক্ষণে আমরা কিছু অপ্রয়োজনীয় ভুল করেছি এবং ওরা সেগুলিকে গোলে পরিণত করেছে। আমরা ওদের সহজ সুযোগ দিয়েছি, যেগুলি এড়ানো সম্ভব ছিল’।
প্রথম মিনিটেই গোল খাওয়ার প্রভাবও পড়েছিল দলের উপর। সুখজিৎ বলেন, ‘প্রথম মিনিটেই আমরা গোল খেয়ে যাই। তাতে চাপ তৈরি হয়। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শুরুতেই ধাক্কা সামলানো সহজ ছিল না। শুরুতে আমরা কিছুটা অলস ছিলাম। এই জায়গায় আমাদের কাজ করতে হবে।‘
পেনাল্টি কর্নার নিয়ে অবশ্য সন্তুষ্ট সুখজিৎ। তাঁর কথায়, ‘পুরো টুর্নামেন্টে আমাদের পেনাল্টি কর্নার ভাল ছিল। স্ট্রাইকাররাও কয়েকটি ফিল্ড গোল করেছে। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে আমরা রক্ষণে ভুল করেছি।
বিশ্বকাপের আগে ভারতকে(Indian Hokey Team) ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কোচ ফালটনও (Chief Coach Craig Fulton) বলেছিলেন, এই দল ইতিহাস বদলাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বড় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারাই আবারও ভারতের পথ আটকে দিল।
এখন সামনে এশিয়ান গেমস। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে সেখানে নতুন করে ঘুরে দাঁড়ানোই ভারতের(Indian Hokey Team) লক্ষ্য। তবে ফুলটনের কথায় একটি বিষয় পরিষ্কার— বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে শুধু ভাল খেললেই হবে না, বড় ম্যাচ জেতার মতো মানসিকতা এবং ধারাবাহিকতাও তৈরি করতে হবে।
দেখুন: কোথায় হবে ‘বিগ বস সিজন ৩’? ঠিকানার খোঁজে মুম্বাইয়ে পাড়ি দৈনিক স্টেটসম্যান




