• facebook
  • twitter
Wednesday, 1 April, 2026

আজ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের সামনে কলকাতা নাইট ব্রিগেড

কেকেআর দলে প্রথম ম্যাচে বৈভব অরোরা ও গ্লেজিং মুজারাবানিকে সেইভাবে দেখতে পাওয়া যায়নি। তবে এখন­ও পর্যন্ত ক্যামেরন গ্রিনকে নিয়ে সমস্যা রয়েছে।

আইপিএল ক্রিকেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একে অপরের বিরুদ্ধে জমাটি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে দলগুলির মধ্যে। এমনকি বড় রানের ইনিংস গড়ার জবাবে অন্য দল দুরন্ত ভূমিকা পালন করছে। এমনকি সেই রানকে টপকে গিয়ে জয়ের পতাকা উড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষ দল। স্বাভাবিকভাবেই আইপিএল ক্রিকেট এখন সবার নজরে রয়েছে। বৃহস্পতিবার ইডেন উদ্যানে মহাযুদ্ধে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই কলকাতা দল প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে লড়াই করতে নেমে শেষ পর্যন্ত হারের মুখে পড়তে হয়েছে। কলকাতা দল হারলেও তাদের মধ্যে একটা লড়াকু মনোভাব দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ করে অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে বরুণ চক্রবর্তীরা বড় ভূমিকা নিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত মুম্বাইয়ের সবচেয়ে বড় ভরসা ‘হিটম্যান’ রোহিত শর্মার দাপুটে ব্যাটে কলকাতাকে হারতে হয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স যেভাবে দলকে টেনে নিয়ে চলেছেন, তাতেই স্পষ্ট হয়ে উঠেছে ইডেনে তাঁদের চ্যালেঞ্জিং একটা মনোভাব লক্ষ্য করা যেতে পারে। প্রথম ম্যাচে হারের পরে কলকাতা নাইট রাইডার্স দল ঘুরে দাঁড়ানোর জন্য ইডেনে কঠিন লড়াইয়ের মধ্যে থাকতে চাইবে।

Advertisement

তবে সানরাইজার্স হায়দরাবাদও ছেড়ে কথা বলবে না। প্রত্যাশা মতো কলকাতা দল বড় রানের ইনিংস খেলবে বলে আশা করা যাচ্ছে। নিঃসন্দেহে ব্যাটিং লাইনআপ থেকে শুরু করে বোলার ব্রিগেডও দারুণ। মাঝেমধ্যে অবশ্য বোলাররা নিজেদের মেজাজে বল করতে পারেননি। কিন্তু সেই ভুলগুলি কোনওভাবেই ইডেনে থাকবে না বলে মনে করছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীরা যে যাদু দেখাতে পারেননি, কিন্তু সে নারাইন ও বরুণের উপরেই ভরসা রেখে কলকাতা দল প্রতিপক্ষ হায়দরাবাদ দলকে চাপে রাখার অঙ্ক কষবে। বিশেষ করে অধিনায়ক অজিঙ্কা রাহানে ইডেনের উইকেট খুব ভালো করে চেনেন। শুধু তাই নয়, এখানকার স্পিন সহায়ক উইকেটে বাজিমাত করতে নিশ্চয়ই কৌশল করবেন। সেক্ষেত্রে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীরা বড় ভূমিকা নিয়ে প্রতিপক্ষ হায়দরাবাদকে ঘায়েল করতে প্রস্তুত রয়েছেন। শুধু বোলিংয়ের দিকটাই নয়, ওপেনিংয়ে মাঠে নেমে ঝোড়ো ইনিংস খেলার প্রমাণ রয়েছে। আন্দ্রে রাসেল সবসময়ই চাইবেন কলকাতা দলের জয়। কলকাতা দলের কাছে বড় ফ্যাক্টর হল টস। সাধারণত দেখা যায় যে দল টসে জেতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। আসলে সন্ধের শিশিরটা কাজে লাগাতে চাইবেন বোলাররা। তবে এবারে হায়দরাবাদ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স।

Advertisement

ইডেনকে তিনি খুব ভালোভাবেই চেনেন। এই উইকেটে বড় ইনিংসও খেলেছেন। স্বাভাবিকভাবে ইশান কিশানদের হায়দরাবাদ দলের প্রধান ভরসাই হতে পারেন প্যাট কামিন্স। দলে রয়েছেন ট্রাভিস হেডস এবং অভিষেক শর্মার মতো ক্রিকেটাররা। তবে ইশান কিশানের উপরেই বেশি নির্ভর করবে হায়দরাবাদ দল। গত ম্যাচে হেরে গেলেও বিরাট কোহলির বেঙ্গালুরু দলের বড় ইনিংস খেলেছিলেন ইশান কিশান। তাঁর ব্যাট থেকে এসেছিল ৮০ রান। পাশাপাশি অনিকেত শর্মার ব্যাটেও ভালো রান আছে। নীতীশ কুমার রেড্ডি ও ডেভিড পেন কী করবেন, তার আগাম বার্তা নেই। দলে হর্ষ দুবে, জয়দেব উদানকাট ও হর্ষ প্যাটেলের মতো ভালো বোলার রয়েছেন। নাইট দলের কাছে এখন দেখার বিষয় হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে নিয়ে। আইপিএল খেলায় ছাড়পত্র পেলেন না মাথিশা পাথিরানা। যদি যোগ দিতেন বোলিং বিভাগ আরও শক্তিশালী হয়ে যেত।

কেকেআর দলে প্রথম ম্যাচে বৈভব অরোরা ও গ্লেজিং মুজারাবানিকে সেইভাবে দেখতে পাওয়া যায়নি। তবে এখন­ও পর্যন্ত ক্যামেরন গ্রিনকে নিয়ে সমস্যা রয়েছে। কলকাতা দলকে উৎসাহ দেওয়ার জন্য আসার কথা রয়েছে কর্ণধার শাহরুখ খানের। ‘করব, খেলব, জিতব’ স্লোগানে দর্শকদের মাতিয়ে রাখতে পারেন বলিউড তারকা শাহরুখ খান।

Advertisement