• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

আইসিসি কলকাতায় সেমিফাইনাল ম্যাচ করতে চাইছে না

আইসিসির তরফে সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, প্রথম সেমিফাইনালের মাঠ এখনও নির্দিষ্ট করা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে যদি সেমিফাইনালে ভারত আর পাকিস্তান ওঠে তাহলে ইডেন উদ্যানে ম্যাচ হবে না। কিন্ত অন্য দল ভারতের মুখোমুখি হয় তাহলে কোনও অসুবিধা নেই। কিন্ত রাতারাতি সেই ছবিও বদলে যেতো চলেছে। সেমিফাইনাল ম্যাচ সরতে পারে ইডেন থেকে জানা যাচ্ছে।

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আইসিসির তরফে সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, প্রথম সেমিফাইনালের মাঠ এখনও নির্দিষ্ট করা হয়নি। তা নির্ভর করছে দুটি দলের উপর। প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল যে, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটি হবে কলম্বোতে। কিন্তু পাকিস্তান না উঠলে খেলা হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তাহলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতেই হবে। শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত হতে চলেছে।

অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল সেমিতে উঠলেই ম্যাচ ইডেন থেকে সরে যেতে পারে বলে খবর। তবে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি না হলে তবেই সেটা হবে। আর যদি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যদি কোনও দলই সেমিফাইনালে না ওঠে, সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ইডেনে গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে। আসলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও যেহেতু এই প্রতিযোগিতার সহ-আয়োজক। তাই তারা সেমিফাইনালে উঠলে শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তবে ছবিটা আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তাই সময় কথা বলবে।