• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

নার্সারি ফুটবল লিগকে গুরুত্ব দিতে হবে : বাইচুং

বিশ্বকাপ ফুটবলে এবারে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হলেও, বেশ কয়েকটি দেশ নজর কেড়ে নিয়েছে সারা দুনিয়ায়।

নার্সারি ফুটবল লিগকে গুরুত্ব দিতে হবে : বাইচুং

বিশ্বকাপ ফুটবলে এবারে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হলেও, বেশ কয়েকটি দেশ নজর কেড়ে নিয়েছে সারা দুনিয়ায়। বিশেষ করে কেপ ভার্দের নামটা সবার আগে উঠে এসেছে। পাশাপাশি, কুরাসাও-এর মতো দেশের নামও সবার কাছে পৌঁছে গিয়েছে।

ভারত কেন বিশ্বকাপ খেলতে পারছে না? তার পিছনে কারণ কী? এ ব্যাপারে পুরো সিস্টেমটাকে দায়ী করেছেন ভারতের প্রাক্তন ফুটবলার পদ্মশ্রী বাইচুং ভুটিয়া। গত বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুব্রত কাপ ফুটবলের সূচনা করেন বাইচুং।

সেই সময় তিনি বলেন, স্থানীয় ক্রীড়াসংস্থা গুলিকে ঢেলে সাজাতে হবে। আগামী দিনে ভারতকে বিশ্বকাপ খেলতে হলে এখন থেকে প্রস্তুতি পর্ব শুরু করতে হবে। টানা আটমাস বা ন’মাস নার্সারি লিগ পরিচালিত করতে হবে। প্রতি জেলায় লিগ করতে হবে। ১২ বছর বয়সী ছেলেদের নিয়ে প্রতিযোগিতায় আয়োজন করতে হবে। প্রতিটি জেলায় ক্রীড়া সংস্থার কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন অনেকেই পদ আঁকড়ে থাকেন। তা চলবে না। খেলাকে গুরুত্ব দিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এটা মনে রাখতে হবে, জেলা থেকেই খেলোয়াড়রা উঠে আসেন। ফেডারেশন কিন্তু খেলোয়াড় তৈরি করে না। সেই কারণে জেলা ক্রীড়া সংস্থাগুলিকে বড় ভূমিকা নিতে হবে।

নাহলে ফুটবলার খুঁজে পাওয়া যাবে না। পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। বাইচুং ভুটিয়া আরও বলেন, এখন থেকেই যদি একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তা না হলে ভারতীয় ফুটবেলে কোনওরকম উন্নতি হবে না। হতাশার মধ্যেই জীবন কাটাতে হবে।

রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা হলে অবশ্যই নার্সারি লিগ নিয়ে প্রস্তাব দেব। আইএসএল ফুটবলে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়কে খেলানোর ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা খুবই ভালো। যদি ভারতীয় হয়ে তাঁরা মাঠে নামেন, সেক্ষেত্রে উপকারই হবে। স্কুল ফুটবলারদের সবচেয়ে বড় প্রতিযোগিতা সুব্রত কাপ। বাইচুং আরও বলেন, এই সুব্রত কাপ খেলেই আমি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। তাই এই খেলাকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য তাঁর।