• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

ফের চোট, পিছিয়ে গেল হার্দিকের প্রত্যাবর্তন! অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে, ফের কী ধরা পড়ল?

হার্দিকের মাঠে ফেরার তারিখ ছিল ২০ সেপ্টেম্বর। সেই পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ‘এ’ দলে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু তার আগেই নতুন চোটের খবর

ফের চোট, পিছিয়ে গেল হার্দিকের প্রত্যাবর্তন! অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে, ফের কী ধরা পড়ল?

Photo: Representational Image

প্রত্যাবর্তনের দিন গুনছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় দলের জার্সিতে ফেরার প্রস্তুতিও চলছিল। কিন্তু তার মধ্যেই ফের ধাক্কা। নতুন স্ক্যানে ডান পায়ের শিনে চোট ধরা পড়েছে হার্দিকের। ফলে অন্তত তিন সপ্তাহ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাঁকে। অর্থাৎ অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে আসন্ন ওয়ান ডে সিরিজ তো মিস করতেই হবে, পাশাপাশি নিউজিল্যান্ড সফরেও তাঁকে পাওয়া যাবে না বলেই খবর।

হার্দিকের (Hardik Pandya) মাঠে ফেরার তারিখ ছিল ২০ সেপ্টেম্বর। সেই পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়া  ‘এ’-র বিরুদ্ধে ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ‘এ’ দলে তাঁকে রাখা হয়েছিল। কিন্তু তার আগেই নতুন চোটের খবর।

বিসিসিআইয়ের মেডিক্যাল প্যানেলের খবর জানা এক সূত্র জানিয়েছেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হার্দিকের (Hardik Pandya) সাম্প্রতিক স্ক্যান রিপোর্টে ডান পায়ের শিনে চোট ধরা পড়েছে। তাঁকে দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল প্যানেলের প্রধান ডক্টর দিনশ পারদিওয়ালা তাঁর রিপোর্ট দেখেছেন। জাপান থেকে ফেরার পরে তিনি হার্দিককে  (Hardik Pandya) পরীক্ষা করবেন এবং কবে থেকে রিহ্যাব শুরু করা যাবে, সেই সিদ্ধান্ত নেবেন’।

আরও পড়ুন:  রায়ান উইলিয়ামসের দুরন্ত গোল, বিশ্বের ৪৪ নম্বর পানামা আটক ১৩৮ নম্বর ভারতের দুর্দান্ত লড়াইয়ে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ অক্টোবর। তার পরে রয়েছে ওয়ান ডে সিরিজ। বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজের আগেও হার্দিকের (Hardik Pandya) সম্পূর্ণ ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে। ফিল্ডিং অনুশীলনের সময় হাঁটুর কাছে আচমকা তীব্র ব্যথা অনুভব করেন হার্দিক (Hardik Pandya)। কয়েক দিন বিশ্রামও নেন। ফিটনেস সার্টিফিকেট পাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন, তখনই ফের ব্যথা শুরু হয়। স্ক্যান করানোর পরে চোটের কথা জানা যায়।

আইপিএলের পর থেকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা সেন্টার অফ এক্সেলেন্সে প্রস্তুতি নিচ্ছিলেন ৩২ বছরের হার্দিক (Hardik Pandya)। কিন্তু গত চার মাসে বার বার চোট তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান ওয়ান ডে সিরিজ, ইংল্যান্ড টি-টোয়েন্টি এবং এ বার অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজ— তিন ক্ষেত্রেই নতুন করে চোটের সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই, বোলারদের নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বুমরাদের কোচ

এ বার তাই হার্দিকের (Hardik Pandya) সামনে মাঠে ফেরার লক্ষ্য আরও পিছিয়ে গেল। নিউজিল্যান্ড সিরিজ না হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফিরতে পারেন তিনি। তার আগেও বিজয় হাজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো ঘরোয়া প্রতিযোগিতায় নিজের ফিটনেস যাচাই করে নিতে পারেন ভারতীয় অলরাউন্ডার।

চোট সারিয়ে হার্দিকের (Hardik Pandya) প্রত্যাবর্তন নিয়ে এর আগে যথেষ্ট আশা ছিল। ৯ সেপ্টেম্বর তাঁকে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল, তবে শর্ত ছিল ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। এখন নতুন চোট সেই প্রত্যাবর্তনের পরিকল্পনাতেই ফের প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল।

দেখুন: