আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির আগে আচমকাই উদ্বেগ ভারতীয় শিবিরে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার অনুশীলনের সময় পিঠে চোট পেলেন ইশান কিষাণ (Ishan Kishan)। নেটে ব্যাট করার সময় নভদীপ সাইনির একটি বাউন্সার এড়াতে গিয়ে অস্বস্তিতে পড়েন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। যন্ত্রণায় নেট ছেড়ে বেরিয়ে যান তিনি (Ishan Kishan)। ফলে রবিবার প্রথম টি-টোয়েন্টিতে ইশান (Ishan Kishan) খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠল।
ঘটনাটি ঘটে পেসারদের নেটে। নেট বোলার হিসেবে বল করছিলেন সাইনি। তাঁর একটি শর্ট বল বুক ও চিবুকের মাঝামাঝি উচ্চতায় উঠে আসে। বলটি এড়াতে গিয়ে পিছনে ঝুঁকতেই অস্বস্তি অনুভব করেন ইশান(Ishan Kishan)। সঙ্গে সঙ্গে তাঁকে দেখতে ছুটে যান দলের ফিজিও কমলেশ জৈন। কিছুক্ষণ চিকিৎসা চলার পরে আর ব্যাট করতে ফেরেননি ইশান(Ishan Kishan)।
আরও পড়ুন: ৪৩ বলে হাফ সেঞ্চুরি, ৯ ছক্কা! এডজবাস্টনে রজাউল্লাহর ঝড়ে পিছলো ইংল্যান্ডের চুনকাম
তবে ভারতীয় দলের জন্য স্বস্তির খবরও রয়েছে। সাইনি পরে জানিয়েছেন, ইশানের (Ishan Kishan) সমস্যা গুরুতর নয়। তাঁর কথায়, ‘ও ঠিক আছে। চিন্তার কিছু নেই।’তা হলেও ইশানের ফিটনেস নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। রবিবার দিল্লিতেই শুরু ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফলে হাতে খুব বেশি সময় নেই টিম ম্যানেজমেন্টের।
ইশানকে(Ishan Kishan) ঘিরে এই উদ্বেগ আরও গুরুত্বপূর্ণ তাঁর সাম্প্রতিক দুরন্ত ফর্মের কারণে। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি(Ishan Kishan)। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটেও প্রত্যাবর্তনের পরে ভারতীয় টি-টোয়েন্টি দলে নিজের জায়গা মজবুত করেছেন। ফলে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সিরিজেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভাবা হচ্ছিল।
প্রথম ম্যাচে ইশান(Ishan Kishan) না খেললে অবশ্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে ভারতের হাতে বিকল্প রয়েছে। দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। তবে ইশানের বর্তমান ছন্দের কথা মাথায় রেখে তাঁকে প্রথম একাদশে রাখার পরিকল্পনা থাকলে শেষ মুহূর্তের এই চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে।
আরও পড়ুন: ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে তৎপরতা, ৪ অক্টোবর কলকাতায় বিশেষ সাধারণ সভা
এর মধ্যেই আর একটি সুখবর পেয়েছে ভারত। চোট কাটিয়ে নেটে জোরকদমে বোলিং করেছেন যশপ্রীত বুমরাহ। ফলে আফগানিস্তান (Afghanistan)সিরিজের আগে একদিকে বুমরাহকে নিয়ে স্বস্তি, অন্য দিকে ইশানের (Ishan Kishan)পিঠের চোট নিয়ে বাড়তি নজর—দুই বিপরীত ছবি ভারতীয় শিবিরে।
রবিবারের ম্যাচের আগে ঈশানকে (Ishan Kishan)নিয়ে তাই অপেক্ষা মেডিক্যাল টিমের চূড়ান্ত মূল্যায়নের। সাইনি অবশ্য আশ্বস্ত করেছেন, চিন্তার কিছু নেই। এখন সেই কথাই সত্যি প্রমাণিত হয় কি না, সেটাই দেখার।
দেখুন: কঠিন আল হুসেইন, তবু জয়ের লক্ষ্য ইস্টবেঙ্গল: জর্ডান যাওয়ার আগে হাবাস




