• facebook
  • twitter
Wednesday, 20 May, 2026

আইএসএল জিতুক সিনিয়র দল, চাইছেন ফাজিলা-পানথোইরা

সোমবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ফিলিপ ডি রাইডার।

দু ম্যাচ আগেই আগেই এবারের আইডাব্লুএল খেতাব নিশ্চিন্ত হয়ে গিয়েছিল। সোমবারের ম্যাচটা তাই ছিল নিয়মরক্ষার। আর নিয়মরক্ষার এই ম্যাচেও দাপুটে জয় তুলে নিলো ইস্টবেঙ্গল মহিলা দল। আইডাব্লুএলের শেষ ম্যাচে শ্রীভূমি এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। দলের হয়ে একটি করে গোল করলেন স্ট্রাইকার ফাজিলা একোয়াপুট এবং সুলঞ্জনা রাউল। শেষপর্যন্ত, ২-০ গোলে জিতেই টানা দ্বিতীয়বারের জন্য আইডব্লুএল চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল মহিলা দল। পরপর দু’বার ভারতসেরার খেতাব জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত অ্যান্টনি অ্যান্দ্রুজের দল।

তবে, লাল-হলুদ প্রমীলা ব্রিগেড চাইছে এবার ভারতসেরার খেতাব ঘরে তুলুক ইস্টবেঙ্গল সিনিয়র দলও। এদিন ম্যাচ জিতে গোলরক্ষক পানথোই চানু জানান, সিনিয়র দল এবার আইএসএল খেতাবের অন্যতম দাবিদার। তিনি চান, রশিদ, মিগুয়েলরাও আগামী বৃহস্পতিবার আইএসএল ট্রফি জিতুক। পানথোই বলেন, যদি পুরুষ এবং মহিলা উভয় দলই এশিয়ান মঞ্চে একইসঙ্গে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তা ক্লাবের জন্য অত্যন্ত গর্বের।

Advertisement

প্রায় একই কথা শোনা গেল কোচ অ্যান্টনি অ্যান্দ্রুজের মুখেও। প্রথমেই অস্কারের দলকে ইন্টার কাশী ম্যাচের শুভেচ্ছা জানালেন তিনি। এরপরে অ্যান্টনি বলেন, অস্কারের দল চলতি মরসুমে দুরন্ত ফুটবল খেলছে। ডার্বি ম্যাচেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। তিনি আশাপ্রকাশ করেছেন, আগামী বৃহস্পতিবার ইন্টার কাশীর বিপক্ষে জিতেই দীর্ঘ ২২ বছরের ট্রফি খরা কাটাবে তারা।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, সোমবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ফিলিপ ডি রাইডার। এদিন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এদিকে, এবারের আইডব্লুএলে মোট ২১ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিলেন উগান্ডার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন লাল-হলুদের পানথোই চানু।

অন্যদিকে, মঙ্গলবার কন্যাশ্রী কাপে ঘরের মাঠে অরূপ ও স্বরূপ বিশ্বাসের দল সুরুচি সংঘের বিপক্ষে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মহিলা দলের। কিন্তু, প্রত্যাশা মতোই এই ম্যাচে দল নামায়নি সুরুচি। নিয়ম অনুযায়ী এই ম্যাচে হয়তো ওয়াক-ওভার পাবে লাল-হলুদ ব্রিগেড।

Advertisement