• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

ইডেনে জয় পেল ইংল্যান্ড

ইডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংরেজরা। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৫২ রান করে। মাত্র ১৫৩ রানের টার্গেট।

ইডেনে জয় পেল ইংল্যান্ড

একটা সময় ইংল্যান্ডকে নিয়ে ক্রিকেট মহলে বড় আলোচনা হত। এমনকি তাবড় তাবড় ক্রিকেটাররা ইংল্যান্ড দলকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন, তা অনেকটা রূপকথার মতো। কিন্তু সেই ইংল্যান্ডের গরিমা নেই। শনিবার ইডেন উদ্যানে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড লড়াই করে স্কটল্যান্ডের সঙ্গে। স্কটল্যান্ডও সেই অর্থে ক্রিকেট দল নয়। তাদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে ইংল্যান্ড পাঁচ উইকেটে জয় পেয়েছে। এই জয়ের সুবাদে পরের রাউন্ডে খেলার জন্য তাদের পথ অনেকটাই পরিষ্কার হল।

ইডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংরেজরা। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ১৫২ রান করে। মাত্র ১৫৩ রানের টার্গেট। ইডেনের পিচে ঘূর্ণি থাকলেও ইংল্যান্ডের ব্যাটিং বিভাগের পক্ষে এই রান তোলাটা চাপের ব্যাপার হওয়ার কথা ছিল না। কিন্তু ইংরেজরা সহজ কাজটা সহজে করতে পারলেন না। ফলে পাহাড়প্রমাণ চাপে পড়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ। যদিও এরপর প্রতিরোধ শুরু করেন জেকব বেথেল এবং টম ব্যান্টন। তাঁদের জুটিতে ৬৬ রান তুলে সমীকরণ সহজ করে দেয়। বেথেল ৩৩ রানে আউট হলেও ব্যান্টন অনবদ্য হাফ সেঞ্চুরি করেন। বেথেলের উইকেটের পর দ্রুত ফিরে যান অধিনায়ক ব্রুকও। ফলে ফের চাপে পড়ে ইংল্যান্ড। স্যাম কারান শেষদিকে ২০ বলে ২৮ রানের ইনিংস না খেললে শনিবারের ইডেনে অঘটন ঘটতেই পারত। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ইংল্যান্ড ম্যাচটি জিতল ৫ উইকেটে। স্কটল্যান্ড এই বিশ্বকাপে কোনওরকম প্রস্তুতি ছাড়াই যেভাবে একের পর এক ম্যাচে তারা লড়াই করছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। কঠিন লড়াই শেষে এদিনের জয় ইংল্যান্ডের জন্য স্বস্তির।