টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে গেল ৫১ রানে। প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের ইংল্যান্ড করে ৯ উইকেটে ১৪৬। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১৬.৪ ওভারে ৯৫ রানে। এই নিয়ে ইংল্যান্ডের কাছে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ হারল শ্রীলঙ্কা! স্পিন সহায়ক পিচে কোনও দলের ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শনাকা। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে। সল্ট এক প্রান্ত আগলে রাখলেও পর পর আউট হয়েছেন জস বাটলার (৭), জেকব বেথেল (৩), টম ব্যান্টন (৬), ব্রুক (১৪), সাম কারেনরা (১১)। কিছুটা লড়াই করার চেষ্টা করেন সাত নম্বরে নামা উইল জ্যাকস। তিনি ১৪ বলে ২১ রান করেন। লিয়াম ডসন করেন ৬।
Advertisement
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম দুনিথ ওয়েল্লালাগে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ২১ রানে ২ উইকেট মাহিশ থিকসানার। ২৫ রানে ২ উইকেট দিলশান মধুশঙ্কার। ৩৪ রানে ১ উইকেট নেন দুষ্মন্ত চামিরা।
Advertisement
জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাসম্যানরও। শ্রীলঙ্কা অধিনায়কের ২৪ বলে ৩০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই নেই। তিনি ১টি চার এবং ২টি ছয় মারেন। পাথুম নিসঙ্ক, কামিল মিশারা, কুশল মেন্ডিস, পবন রত্নায়েকে, ওয়েল্লালাগে, কামিন্দু মেন্ডিস কেউই দলকে ভরসা দিতে পারেননি।
ইংল্যান্ডের সফলতম বোলার জ্যাকস ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৩ রানে ২ উইকেট আদিল রশিদ। ২০ রানে ২ উইকেট জফ্রা আর্চারের। ২৭ রানে ২ উইকেট লিয়াম ডসনের।
Advertisement



