• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

দলীপ ট্রফির দলে বাংলার ৬, দলে বৈভবও

নির্বাচনী বৈঠক শেষে নির্বাচকরা সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করেন। পূর্বাঞ্চল দল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়

দলীপ ট্রফির দলে বাংলার ৬, দলে বৈভবও

Duleep trophy Meeting Photo-SNS

দলীপ ট্রফি ক্রিকেটে পূর্বাঞ্চল দলকে নেতৃত্ব দেবেন ঈশান কিশান। আর ১৫ জনের দলে সহঅধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। এই দলে মহম্মদ শামি সহ বাংলার ৬ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। এঁরা হলেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শাহবাজ আহমেদ, সূরজসিন্ধু আগরওয়াল ও মুকেশ কুমার। বাংলা থেকে বাদের তালিকায় চলে গেলেন অভিষেক পোড়েল ও আকাশ দীপ। অধিনায়ক ঈশান ছাড়া ঝাড়খণ্ডের রয়েছেন পাঁচজন ক্রিকেটার। দলে জায়গা পেলেন কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায় এবং বিরাট সিং। বিহার থেকে দলে বৈভব সূর্যবংশী ছাড়া অন্য কেউ দলে আসেননি। আসাম থেকে জায়গা পেলেন ডেনিস দাস এবং ত্রিপুরা থেকে দলে এলেন অভিজিৎ সরকার, ওড়িশা থেকে শুভ্রাংশেু সেনাপতি। অবশ্য নির্বাচকরা পাঁচজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখে দিয়েছেন। তাঁরা হলেন বিহারের আয়ুষ লোহারুকা, ত্রিপুরার শ্রীদাম পাল, ওড়িশার সম্বিত বড়াল, স্বস্তিক শ্যামল এবং ঝাড়খণ্ডের শরণদীপ সিং। বুধবার সিএবি-তে নির্বাচকদের বৈঠক বসেছিল পূর্বাঞ্চল দল বাছাই করার জন্য। উপস্থিত ছিলেন সিএবি-র সচিব ও নির্বাচনী বৈঠকের আহ্বায়ক বাবলু কোলে এবং সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। নির্বাচকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার দিব্যেন্দু চক্রবর্তী, ঝাড়খণ্ডের মণীশ বর্ধন, ওড়িশার প্রভোঞ্জন মল্লিক, ত্রিপুরার অলোক সাহা এবং বিহারের অনন্ত প্রকাশ। বৈঠক চলাকালীন ভার্চুয়ালি যোগ দেন আসামের নির্বাচক সুমিতরঞ্জন দাস। নির্বাচনী বৈঠক শেষে নির্বাচকরা সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করেন। পূর্বাঞ্চল দল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।