মধ্য প্রাচ্য জুড়েইরান আর ইজ়রায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই আবহাওয়ায় ইংল্যান্ড লায়ন্স এবং পাকিস্তান শাহিন্সের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ বাতিল করা হয়েছে। আবার পিছিয়ে দেওয়া হল এশিয়ান ফুটবল সংস্থার কন্টিনেন্টাল ক্লাব চ্যাম্পিয়নশিপ। দুবাই ও আবু ধাবিতে থাকতে ভয় পাচ্ছেন খেলোয়াড়েরা। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো।
এই পরিস্থিতিতে রবিবার একটি বিবৃতি জারি করেছে এশিয়ান ফুটবল সংস্থা। বলা হয়েছে সোমবার ও মঙ্গলবার আবু ধাবিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট গ্রুপের শেষ ষোলোর ম্যাচ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হওয়া সম্ভব নয়। কবে সেই ম্যাচ হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি।
Advertisement
রবিবার আবু ধাবির জ়ায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্স বনাম পাকিস্তান শাহিন্সের দ্বিতীয় ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচ হবে না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশের ক্রিকেটারদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে খেলতে নামার কোনও প্রশ্নই ওঠে না। রবিবারের ম্যাচ বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে আবু ধাবিতে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের মহিলা দলের। সেই সফরও আপাততঃ স্থগিত রাখা হয়েছে।
Advertisement
ইংল্যান্ড লায়ন্সের কোচ হয়েছেন আবু ধাবি গিয়েছেন বেয়ারস্টো। তিনি আর্জি করেছেন, এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটারদের সে দেশ থেকে বার করে নিয়ে যাওয়া হোক।
Advertisement



