• facebook
  • twitter
  • youtube
Monday, 3 August, 2026

বুমরাহ ছিটকে যেতেই বড় ধাক্কা ভারতের! শ্রীলঙ্কা সফরে প্রথম বার টেস্ট দলে ডাক জম্মু-কাশ্মীরের তরুণ পেসারের

বুমরাহর (Jasprit Bumrah) অনুপস্থিতিতে প্রথম বার ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ ফাস্ট বোলার আকিব নবি

বুমরাহ ছিটকে যেতেই বড় ধাক্কা ভারতের! শ্রীলঙ্কা সফরে প্রথম বার টেস্ট দলে ডাক জম্মু-কাশ্মীরের তরুণ পেসারের

Photo: Representational Image

সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। বাঁ হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দু’ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সোমবার সকালে এই খবর সরকারি ভাবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) । তাঁর পরিবর্ত বোলারের নামও ঘোষণা করা হয়েছে।

বুমরাহর (Jasprit Bumrah) অনুপস্থিতিতে প্রথম বার ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ ফাস্ট বোলার আকিব নবি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন তিনি। শ্রীলঙ্কা সফরই হতে পারে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চ।

আরও পড়ুন: ভারতের পদকজয়ীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, শতবর্ষের কমনওয়েলথ গেমসের ব্যাটন উঠল ভারতের হাতে

বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে বুমরাহর (Jasprit Bumrah) শারীরিক অবস্থার মূল্যায়ন করা হয়। সেখানে দেখা যায়, তাঁর বাঁ হাঁটুতে এখনও অস্বস্তি রয়েছে। চিকিৎসক এবং টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে রাজি নয়। আসন্ন আন্তর্জাতিক সূচি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখেই তাঁকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৫ আগস্ট গল-এ শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজে বুমরাহর (Jasprit Bumrah) অনুপস্থিতি ভারতের বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা বলাই যায়। এমনিতেই হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে এই সফরে নেই। ফলে অভিজ্ঞতার পাশাপাশি দায়িত্বও বেড়ে গেল মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের উপর।

আরও পড়ুন: ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেই হার মহমেডানের, তাদের হারাল অনামী এক ক্লাব!

অন্য দিকে, আকিব নবির দলে আসা জম্মু-কাশ্মীরের ক্রিকেটের পক্ষেও বড় মুহূর্ত। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুমে ধারাবাহিক গতিময় বোলিংয়ের সুবাদে নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাতীয় দলের জার্সিতে। এখন দেখার, সুযোগ পেলে তরুণ পেসার তা কতটা কাজে লাগাতে পারেন।