প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে জম্মু ও কাশ্মীর। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পেসার আকিব নবি। পুরো টুর্নামেন্ট মিলিয়ে ৬০ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় পেসার হিসেবে এক মরসুমে প্রায় ৬০ উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালেও ৫ উইকেট পেয়েছেন আকিব। তাঁর এই পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাঁকে দেশের জার্সিতে খেলতে দেখতে চান ক্রিকেট বিশেষজ্ঞরা।
বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস। কিছুদিন আগেও জম্মু ও কাশ্মীরের পরিচালন কমিটিতে ছিলেন তিনি। সেইসময় ট্যালেন্ট হান্টের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, নিজেও জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন তিনি। তাই আকিব নবির পারফরম্যান্সও যে নির্বাচকদের নজরে রয়েছে, সেকথা জানাতেও ভোলেননি মানহাস। তিনি মনে করছেন, নবি এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে অবশ্যই জাতীয় দলে সুযোগ পাবে। বোর্ড সভাপতি বলেন, রঞ্জি ট্রফিতে আকিব দুরন্ত পারফরম্যান্স করেছে। শুধু এই মরসুম নয়, গত মরশুসুমেও অসাধারণ ফর্মে ছিলেন কাশ্মীরের এই পেসার।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, শুধু প্রথম শ্রেণির ক্রিকেটে নয়, অন্যান্য ফরম্যাটেও দক্ষতার পরিচয় দিয়েছেন আকিব। রঞ্জির পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। এমনকি, বিজয় হাজারে ট্রফিতেও ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন আকিব। ইতিমধ্যেই আইপিএলের জন্য তাঁকে ৮.৪ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
Advertisement
Advertisement



