• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

সুপার এইটে ভারত ও জিম্বাবোয়ে দুই দলের কাছেই পাখির চোখ জয়

চলতি বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছে তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভেঙে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং আক্রমণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শেষ চারে খেলবার ভারতকে যেমন জেতার লক্ষ্যে মাঠে নামতে হবে,তেমনই আবার টিঁকে থাকার জন্য জ়িম্বাবোয়েকে সাহসী নিতে হবে। ইতিমধ্যে ভারত ও জ়িম্বাবোয়ে একটা করে ম্যাচ হেরে বসে আছে। তাই দুই দলের কাছে মরন বাঁচন লড়াই। যে দল হারবে তারাই সম্ভবতঃ বিদায় ঘন্টা বাজিয়ে দেবে। অত্যন্ত সাবধানী খেলা খেলতে হবে সূর্যকুমার যাদব ও সিকান্দার রাজাদের। বৃহস্পতিবার চেন্নাইয়ে মুখোমুখি দুই দল। সেই ম্যাচে নামার আগে বিশেষ পরিকল্পনা করছে জ়িম্বাবোয়ে। ভারতের শক্তিকেই তাদের দুর্বলতা বানাতে তৈরি সিকন্দর রাজারা।

ভারতের বিরুদ্ধে নামার আগে জ়িম্বাবোয়ের কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, তাঁরা একসঙ্গে গোটা ম্যাচের কথা ভাবছেন না। ভাবছেন ছোট ছোট লড়াইয়ের কথা। স্যামন্স বলেন, একটা ম্যাচের মধ্যে অনেক ছোট ছোট ম্যাচ হয়। ব্যক্তিগত অনেকগুলো লড়াই চলে। বৃহস্পতিবার লড়াইয়ে তা হবে। সেগুলো আমাদের জিততে হবে। তা হলেই ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসবে।

Advertisement

জ়িম্বাবোয়ে জানে, তাদের বিরুদ্ধে ভারত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। সেটাই ভারতের শক্তি। সেই শক্তিকে দুর্বলতা বানাতে চায় তারা। স্যামন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ়ের মতো ভারতও আমাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে। ওরা চুপ করে থাকবে না। জানি আমাদের উপর চাপ থাকবে। কিন্তু তার মাঝেও আমরা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করব। আক্রমণাত্মক খেলার একটা ঝুঁকি থাকে। সেটা আমাদের কাজে লাগাতে হবে। ওদের ছন্দ নষ্ট করার চেষ্টা করাটাই প্রধান লক্ষ্য।

Advertisement

চেন্নাইয়ের বড় মাঠ তাঁদের সাহায্য করবে বলেই জানিয়েছেন স্যামন্স। সিকন্দরদের কোচের মতে, মুম্বইয়ের থেকে চেন্নাইয়ের মাঠ আকারে বড়। ফলে ছক্কা মারা সহজ হবে না। আমাদের বোলারেরা কিছুটা ছাড় পাবে। তবে পাশাপাশি তাঁদের বুদ্ধি করে খেলতে হবে বলেও মনে করেন তিনি। স্যামন্স বলেন, ওয়েস্ট ইন্ডিজ় আমাদের ধরে ফেলেছিল। সেটা করলে চলবে না। বুদ্ধি কাজে লাগাতে হবে। সেই পরিকল্পনা আমাদের তৈরি।

এদিকে চলতি বিশ্বকাপে ভারতকে ভুগিয়েছে তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভেঙে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং আক্রমণ। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে কিছুটা হলেও চাপে থাকবেন অভিষেক শর্মা, তিলক বর্মারা। সেই চাপ কাজে লাগাতে চাইছে জ়িম্বাবোয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর আরও একটি বড় দলকে হারানোর পরিকল্পনা করছে তাদের।

আবার ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব চেষ্টা করবেন আগ্রাসী ভুমিকা নিয়ে ম্যাচের রাশটা নিজেদের হাতে তুলে নিয়ে বাজিমাত করা।

Advertisement