• facebook
  • twitter
Sunday, 22 February, 2026

চেন্নাই ম্যাচের প্রস্তুতি শুরু বাগানের

দ্বিতীয় ম্যাচের আগে জেসন কামিন্সকেও আলাদাভাবে তৈরি রাখছেন তিনি। অনুশীলনের লং বলের উপরও বিশেষ জোর দিতে দেখা গেল লোবেরাকে।

প্রথম ম্যাচের পর ছুটি কাটিয়ে শুত্রুবার থেকে অনুশীলন শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আগামী সোমবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে ফের একবার মাঠে নামছে তারা। প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জিতে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী গতবারের চ্যাম্পিয়নরা। ১৩ ম্যাচের এই লিগে একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করা মানেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়া। তা বেশ ভালোই জানেন বাগানের নতুন কোচ লোবেরা। তাই, কোনোরকম ঝুঁকি নিতে রাজি নন তিনি।

চেন্নাই ম্যাচের আগে খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসের উপর বিশেষ জোর দিচ্ছেন মোহনবাগান কোচ। পাশাপাশি, দ্বিতীয় ম্যাচের আগে জেসন কামিন্সকেও আলাদাভাবে তৈরি রাখছেন তিনি। অনুশীলনের লং বলের উপরও বিশেষ জোর দিতে দেখা গেল লোবেরাকে। তবে, চেন্নাই ম্যাচে সবুজ-মেরুন দলে বড় বদলের সম্ভবনা বেশ কম।

Advertisement

এদিকে, আইএসএলের প্রথম ম্যাচে অন্য ভূমিকায় দেখা গেছে সবুজ-মেরুনের অজি স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসকে। নতুন কোচের জমানায় দলের দশ নম্বর জায়গাটায় খেলছেন তিনি। অতীতে এই পজিশনে বাগান জার্সিতে ফুল ফুটিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। নতুন এই পজিশনে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন দিমিত্রি। অনুশীলনেও এজন্য বাড়তি ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তাঁকে। মূলত ম্যাকলারেন’রা যাতে বিপক্ষ বক্সে পর্যাপ্ত বল সাপ্লাই পায়, সেজন্যই দিমিকে এই জায়গায় ব্যবহার করতে চাইছেন লোবেরা। প্রথম ম্যাচে এই পজিশনে বেশ সফল অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার। তবে মানিয়ে নেওয়ার জন্য তাঁর যে
আরও কিছুটা সময় লাগবে, তা বলাই বাহুল্য।

Advertisement

Advertisement