• facebook
  • twitter
Monday, 2 March, 2026

ইরানে হামলার জেরে আটকে ব্যাডমিন্টন তারকা সিন্ধু

বিষয়টি নিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন দু'বারের অলিম্পিক পদকজয়ী এই তারকা। জানিয়েছেন, আপাতত নিরাপদ রয়েছেন তিনি।

ফাইল চিত্র

ইরানে হামলার জেরে সমস্যায় পড়লেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন তিনি। আসলে, ইরান-ইজরায়েল যুদ্ধের জন্য আরব আমিরশাহির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, ইংল্যান্ডগামী কোনও বিমান পাচ্ছেন না তিনি। আগামী, মঙ্গলবার থেকে অল ইংল্যান্ড ওপেন শুরু হচ্ছে। সেই টুর্নামেন্টে খেলতে ভারত থেকে দুবাই হয়ে ইংল্যান্ডের বার্মিংহ্যামে যাওয়ার কথা ছিল সিন্ধুর। কিন্তু, তিনি শনিবার দুবাই পৌঁছনোর পরেই সে দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এমনকি, সব বিমানও বাতিল করে দেওয়া হয়েছে। তবে, সিন্ধুর সূচি পূর্ব নির্ধারিত থাকায় বিমান বদলানো সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন দু’বারের অলিম্পিক পদকজয়ী এই তারকা। জানিয়েছেন, আপাতত নিরাপদ রয়েছেন তিনি। যদিও কবে বার্মিংহ্যামে পৌঁছাতে পারবেন সিন্ধু, তা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। তবে শুধু সিন্ধু একা নন, ইরানে এই হামলার জেরে দুবাইতে আটকে পড়েছেন ভারতের মহিলা কুস্তিগিররা। প্রায় ১৬ জন কুস্তিগির এবং তাঁদের কোচ’রা একটি টুর্নামেন্ট খেলতে আলবেনিয়া গিয়েছিলেন। সেখানে তারা ইতিমধ্যেই তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জিতেছেন।

Advertisement

এদিকে, সময় পেরিয়ে যাওয়ায় দ্রুত তাদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে যেহেতু আকাশসীমা বন্ধ, তাই অবিলম্বে আলবেনিয়া থেকে ফিরে আসাটাও তাদের জন্য কার্যত অসম্ভব। জানা গিয়েছে, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কুস্তিগীরদের এই দলকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে ভারতের বাস্কেটবল দলও। তারাও দোহায় আটকে রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে তারা দোহায় গিয়েছিল বাস্কেটবল দলটি। ইরানের এই পরিস্থিতিতে আটকে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিমও।

Advertisement

Advertisement