• facebook
  • twitter
Monday, 2 March, 2026

ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার মধুর প্রতিশোধ

হিলির পাশাপাশি বেথ মুনিও শতরান করলেন। তিনি করেন ৮৪ বলে ১০৬ রান। যদিও হিলির ইনিংসের কাছে তা বড় করে দেখা গেল না।

মধুর প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। গত বছরের অক্টোবর মাসে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এমন হারের পরে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে কিছু দিন বাদে তিনি জানান, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেবেন। নিজের শেষ ম্যাচে রানের ফুলঝুরি ছড়ালেন অ্যালিসা। দারুন খেললেন। তাঁর ব্যাট ঝলসে উঠল। তিনি ৯৮ বলে ১৫৮ রান করলেন। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে দেখা গেল ৭ উইকেটে ৪০৯ রান। পাহাড়প্রমাণ রানের ইনিংস। জবাবে ভারত ২২৪ রানের ইনিংস খেলল। পিছিয়ে পড়ল ভারত।

হিলির পাশাপাশি বেথ মুনিও শতরান করলেন। তিনি করেন ৮৪ বলে ১০৬ রান। যদিও হিলির ইনিংসের কাছে তা বড় করে দেখা গেল না। রবিবার এই খেলায় ব্যাট করতে নামার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ককে ‘গার্ড অফ অনার’ দেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌররা। এর পর নিনজা স্টেডিয়ামের ২২ গজে দেখিয়ে দিলেন ক্রিকেটীয় জীবনের শেষ দিনেও আগের মতোই ক্ষুধার্ত এবং আগ্রাসী। বলতে দ্বিধা নেই দেশের হয়ে ৮টা বিশ্বকাপ জিতেছেন হিলি। একদিনের বিশ্বকাপ জিতেছেন ২০১৩ এবং ২০২২ সালে। তাছাড়া ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।

Advertisement

১৫৮ রানের দুরন্ত ইনিংসের পর নজিরও গড়েছেন। মেয়েদের একদিনের ক্রিকেটের ইতিহাসের ষষ্ঠ ক্রিকেটার তিনি উপহার দিলেন একাধিক দেড়শোর বেশি রান করা ইনিংস। এর আগে একদিনের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৩৮ বলে ১৭০ রান। জীবনের শেষ ম্যাচে স্ত্রীকে এভাবে জ্বলে উঠতে দেখে কমেন্ট্রি বক্সে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্বামী মিচেল স্টার্ক।

Advertisement

Advertisement