• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

খেতাব জয়ের স্মৃতি রাখতে চান আলকারাজ

কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে কেরিয়ার স্ল্যাম জয়ের নজির গড়েছেন স্প্যানিশ এই তারকা

টেনিস দুনিয়ার নতুন রাজা তিনি। রবিবার অভিজ্ঞ নোভাক জোকোভিচকে হারিয়ে জীবনের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ। শুধু তাই নয় কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে কেরিয়ার স্ল্যাম জয়ের নজির গড়েছেন স্প্যানিশ এই তারকা। সেই জয়ের স্মৃতিই এবার নিজের শরীরে খোদাই করতে চান আলকারাজ। সেজন্য, ক্যাঙারুর ট্যাটু করতে চান তিনি।

ম্যাচ জিতে আলকারাজ জানান, ট্যাটুর ডিজাইন নিয়ে তাঁর কোনও দ্বিধা নেই। তবে কোন জায়গায় সেই ট্যাটু করাবেন তা এখনও চূড়ান্ত করেননি তিনি। প্রাথমিকভাবে ভাবনায় রয়েছে পায়ের পেশি। যদিও, সেটা ডান পা নাকি বাঁ পা তা নিয়েও কোনও সিদ্ধান্ত নেননি আলকারাজ। সোমবার মেলবোর্নের রয়্যাল এক্সিবিশন বিল্ডিংয়ে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি হাতে ফটোশুট করেন স্প্যানিশ তারকা।

Advertisement

জানা গিয়েছে, জীবনের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। পার্টি করার বদলে পিৎজা, বিয়ার আর শ্যাম্পেনেই সংক্ষিপ্ত উদযাপন সেরেছেন আলকারাজ। আসলে, কেরিয়ার স্ল্যামের লক্ষ্য পূরণ হলেও তিনটি মাস্টার্স ১০০০ ট্রফি জেতা বাকি রয়েছে তাঁর। পাশাপাশি, স্পেনের হয়ে ডেভিস কাপ জিততেও মরিয়া তিনি। তাই স্বপ্নপূরণের আনন্দ থাকলেও উচ্ছাসে ভেসে যেতে রাজি নন তরুণ আলকারাজ।

Advertisement

Advertisement