• facebook
  • twitter
  • youtube
Wednesday, 12 August, 2026

দশ বছর প্রেমের পর বিয়ে, পর্তুগালে জর্জিনার সঙ্গে নতুন ইনিংস শুরু রোনাল্ডোর

রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনার (Georgina Rodriguez) পরিচয় ২০১৬ সালে মাদ্রিদে। সে সময় জর্জিনা (Georgina Rodriguez) একটি গুচি স্টোরে কাজ করতেন। রোনাল্ডো  (Cristiano Ronaldo)তখন রিয়াল মাদ্রিদের ফুটবলার। পরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে ফের দেখা হয় দু’জনের। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়

দশ বছর প্রেমের পর বিয়ে, পর্তুগালে জর্জিনার সঙ্গে নতুন ইনিংস শুরু রোনাল্ডোর

Photo: Representational Image

মাঠের বাইরে জীবনের খেলায় এ বার গোল দিলেন সুপার স্ট্রাইকার! দীর্ঘ দিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে (Georgina Rodriguez) গোপনীয়, ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগালের উপকূলবর্তী শহর কাসকাইসে দুই তারকার বিয়েতে উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তানও।

ফুটবল মাঠে গোলের পর গোল করে ইতিহাস লিখেছেন (Cristiano Ronaldo)। পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডও তাঁর (Cristiano Ronaldo) দখলে। তবে এ বার মাঠের বাইরে জীবনের একেবারে নতুন অধ্যায় শুরু করলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। দীর্ঘ দিনের সঙ্গী জর্জিনাকে (Georgina Rodriguez) বিয়ে করলেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি (Cristiano Ronaldo)।

১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে একান্ত ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনার (Georgina Rodriguez)। রাজধানী লিসবনের কাছেই আটলান্টিক উপকূলের এই শহরে তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তান—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। খবরটি প্রকাশ্যে আসার পরেই রোনাল্ডোর বিয়ের ছবি ঘিরে শুরু হয় হইচই।

সমাজমাধ্যমে বিয়ের একটি ছবিও পোস্ট করেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেখানে দু’জনের হাতে বিয়ের আংটি, একে অপরের হাত ধরে রয়েছেন তাঁরা। পোস্টের ছোট্ট বার্তাতেই যেন ধরা পড়েছে তাঁদের দীর্ঘ দিনের সম্পর্কের গল্প।

রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনার (Georgina Rodriguez) পরিচয় ২০১৬ সালে মাদ্রিদে। সে সময় জর্জিনা (Georgina Rodriguez) একটি গুচি স্টোরে কাজ করতেন। রোনাল্ডো  (Cristiano Ronaldo)তখন রিয়াল মাদ্রিদের ফুটবলার। পরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে ফের দেখা হয় দু’জনের। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। গত প্রায় এক দশকে স্পেন, ইতালি, ইংল্যান্ড এবং এখন সৌদি আরবে জীবনের নানা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই গড়ে উঠেছে তাঁদের পরিবার।

আরও পড়ুন: মাত্র দুই বিদেশি নিয়ে আজ এশীয় মঞ্চের লড়াই ইস্টবেঙ্গলের, আল আরাবির বিরুদ্ধে আজ বুদ্ধিদীপ্ত ফুটবল চান হাবাস

বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। রোনাল্ডোর  (Cristiano Ronaldo)ঘনিষ্ঠ এই সাংবাদিক সমাজমাধ্যমে লিখেছেন, ‘পর্তুগালে আজ আমার বন্ধু ক্রিশ্চিয়ানো এবং জর্জিনার বিয়ের জন্য অভিনন্দন। ওরা দারুণ এক জুটি। তাঁদের দীর্ঘ ও সুখী দাম্পত্য কামনা করি’।

৪১ বছরের রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফুটবল-জীবন এখনও চলছে। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোলসংখ্যা ১৪৬। সম্প্রতি রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপেও খেলেছেন তিনি (Cristiano Ronaldo)। ক্লাব ফুটবলে এখন সৌদি প্রো লিগে আল নাসের-এর হয়ে খেলেন রোনাল্ডো  (Cristiano Ronaldo)এবং সামনেই নতুন ঘরোয়া মরসুমে মাঠে নামার কথা তাঁর। কিন্তু নতুন মরসুম শুরুর আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির একটিতে জয়ী হয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। জর্জিনাকে পাশে নিয়ে শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

 

গুচির দোকানের কর্মী থেকে রোনাল্ডোর স্ত্রী (Georgina Rodriguez), রূপকথার উত্থান

 

ফুটবল বিশ্বের মহাতারকার স্ত্রী (Georgina Rodriguez)  হিসেবে পরিচিতি পাওয়ার বহু আগে জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) জীবন ছিল একেবারেই সাধারণ। স্পেনের ছোট শহর জাকা থেকে শুরু করে বিশ্বের অন্যতম পরিচিত মডেল, উদ্যোক্তা এবং সমাজমাধ্যমের তারকা হয়ে ওঠার পথটা তাঁর (Georgina Rodriguez) কম নাটকীয় নয়। সম্প্রতি দশ বছরের সম্পর্কের পর রোনাল্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৩২ বছরের জর্জিনা।

জর্জিনার (Georgina Rodriguez) জন্ম ও বেড়ে ওঠা স্পেনে। মা স্প্যানিশ, বাবা আর্জেন্টিনীয়। বোন ইভানার সঙ্গে সাধারণ পরিবেশেই বড় হয়েছেন তিনি। ছোটবেলায় ক্যাথলিক স্কুলে পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি ছিল গভীর আগ্রহ। এক সময় ব্যালেরিনা হওয়ার স্বপ্নও দেখতেন জর্জিনা (Georgina Rodriguez)। কিন্তু পরে ভাগ্যের সন্ধানে চলে যান মাদ্রিদে।

আরও পড়ুন:  দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিন টি-২০-র সূচি চূড়ান্ত, বাংলাদেশ সফর কি তা হলে বাতিল?

সেখানেই শুরু জীবনের নতুন লড়াই। প্রথমে ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুত্তিতে কাজ করেন। পরে চাকরি নেন বিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড গুচির মাদ্রিদের একটি দোকানে। সেই দোকানেই এক দিন আলাপ হয় তখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনাল্ডোর সঙ্গে। প্রথম পরিচয়ের পর ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা। সেই সম্পর্কই পরে বদলে যায় প্রেমে। গত এক দশক ধরে একসঙ্গে রয়েছেন দু’জনে।

রোনাল্ডোর সঙ্গী (Georgina Rodriguez) হওয়ার পর অবশ্য নিজের আলাদা পরিচিতিও গড়ে তুলেছেন জর্জিনা (Georgina Rodriguez)। মডেলিংয়ে সাফল্যের পাশাপাশি একাধিক নামী ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২১ সালে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ওএম বাই জি’ চালু করেন। ব্যবসার জগতেও পা রেখেছেন তিনি। রোনাল্ডোর সঙ্গে চুলের চিকিৎসা সংস্থা ইনস্পারিয়ার সঙ্গেও যুক্ত জর্জিনা।

তাঁর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ নেটফ্লিক্সের রিয়্যালিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’ (Georgina Rodriguez)। ২০২২ সালে শুরু হওয়া এই সিরিজে তাঁর ব্যক্তিগত জীবন, কাজ এবং পরিবারের নানা দিক তুলে ধরা হয়েছে। এখনও পর্যন্ত সিরিজটির তিনটি মরসুম হয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে জর্জিনার অনুরাগীর সংখ্যা ৭ কোটি ৭০ লক্ষেরও বেশি। এখন তিনি শুধু বিশ্বের অন্যতম বিখ্যাত ফুটবলারের স্ত্রী নন। মডেল, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার এবং পাঁচ সন্তানের মা—সব পরিচয় মিলিয়ে নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন জর্জিনা।

দেখুন: ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দিব্যা’, Purple Line-এ বড় সাফল্য