• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীতদের ব্যর্থতার পর বড় পরিবর্তনের ইঙ্গিত কোচের

অস্ট্রেলিয়ার কাছে হেরে টানা দ্বিতীয় টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত। টুর্নামেন্টে বড় দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় দলের সামগ্রিক পরিকল্পনা ও কৌশল নিয়ে উঠছে প্রশ্ন।

টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীতদের ব্যর্থতার পর বড় পরিবর্তনের ইঙ্গিত কোচের

মেয়েদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই ভারতের বিদায়ের পর দলের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অধিনায়ক হারমনপ্রীত কৌরের ভবিষ্যৎ থেকে শুরু করে দলের টি-২০ কৌশল— সবকিছুই নতুন করে পর্যালোচনার সময় এসেছে বলে মনে করছেন ভারতীয় দলের প্রধান কোচ অমল মজুমদার।

অস্ট্রেলিয়ার কাছে হেরে টানা দ্বিতীয় টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত। টুর্নামেন্টে বড় দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় দলের সামগ্রিক পরিকল্পনা ও কৌশল নিয়ে উঠছে প্রশ্ন।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অমল মজুমদার বলেন, “আমাদের টি-২০ ক্রিকেট নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এই ফরম্যাটে আমাদের কৌশল, প্রস্তুতি এবং ম্যাচের পরিকল্পনা— সবকিছুই আবার খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, আমরা কীভাবে খেলতে চাই। বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে সফল হতে গেলে সেই মানসিকতা এবং পরিকল্পনা তৈরি করতে হবে। এখনই সেই পুনর্বিবেচনার সময়।”

ভারতের ফিল্ডিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ নষ্ট হওয়ার বিষয়টিও তুলে ধরেন কোচ। তাঁর কথায়, “এই টুর্নামেন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। বড় ম্যাচে এই ধরনের ভুলের মূল্য দিতেই হয়।”

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মজুমদার। তিনি বলেন, “এই দলে প্রতিভার অভাব নেই। কিন্তু সেই প্রতিভাকে আরও ধারাবাহিকভাবে কাজে লাগাতে হবে। আমাদের আরও উন্নতি করতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য কঠিন কিছু সিদ্ধান্তও নিতে হতে পারে।”

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অধিনায়ক হারমানপ্রীত কৌরও হতাশা লুকোননি। তিনি বলেন, “ভালো দলগুলোর বিরুদ্ধে আমরা ভালো খেলতে পারিনি। এটাই বাস্তব। আমাদের নিজেদের খেলাকে নতুন করে মূল্যায়ন করতে হবে এবং কোথায় ভুল হয়েছে তা বুঝতে হবে।”

ভারতের এই ব্যর্থতার পর অদূর ভবিষ্যতে দল গঠন, নেতৃত্ব এবং খেলার ধরন— সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।