টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে নেমে অভিষেক শর্মা এবারে সেভাবে নজর কাড়তে পারছেন না। তাঁর ব্যাট থেকে রানও আসছে না। পরপর শূন্য রানে আউট হয়ে হ্যাটট্রিকও করে ফেলেছেন। তবে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৫ রান। ভারতের ওপেনার হিসেবে তাঁর সঙ্গে জুটি হন ঈশান কিশান। ব্যাটে ব্যর্থ হয়েও অভিষেক শর্মা এই মুহূর্তে আইসিসির ক্রমতালিকায় সবার উপরে স্থান করে নিয়েছেন। আর সঙ্গী ঈশান কিশান পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন।
অভিষেক শর্মা ইংল্যান্ডের ফিল সল্টের চেয়ে এখনও ৬২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই বিশ্বকাপে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ উপরে উঠে তৃতীয় স্থানে চলে এসেছেন। বলতে পারা যায় ব্যাটসম্যানদের মধ্যে ঈশান আরও উন্নতি করেছেন। তিনি তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান এ বারের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে মোট রানে সূর্যকুমার যাদবের পরেই রয়েছেন। ধারাবাহিকতার জন্যই তিনি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন।
Advertisement
বোলিংয়েও ভারতীয়দের দাপট দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে প্রচুর রান দিলেও বরুণ চক্রবর্তী তাঁর এক নম্বর জায়গা ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ সবচেয়ে উন্নতি করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৩ উইকেট এবং ভারতের বিরুদ্ধে ১২ রানে ২ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে তিনি তৃতীয় স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা আবারও এক নম্বর স্থান দখল করলেন।
Advertisement
Advertisement



